স্বাধীনতার ঘোষক জিয়ার সমালোচনা করার যোগ্যতা বেলাল মোহাম্মাদ রাখেন না-নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদ
মতিউর রহমান লিটুঃ গত সপ্তাহে নিউ ইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ৭১ এর কালুরঘাট স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কারিগরি সহযোগী বেলাল মোহাম্মাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নিউজার্সি বিএনপির সভাপতি সোলায়মান সেরনিয়াবাদ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।

সেরনিয়াবাদ বলেনঃ ১৯৭১ সনে মুক্তিযুদ্ধকালীন সময়ে বেলাল মোহাম্মাদ কালুরঘাট স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী ছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্রের অন্যতম স্থপতি ছিলেন মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, ফারুক, আবুল কাসেম সহ আরও কয়েকজন বীর বাঙ্গালীরা। বেলাল মোহাম্মাদ তাদের সাথে কারিগরি সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি সত্যকে আড়াল করে জিয়াউর রহমান কে হেয় করার যে অপচেষ্টা করেছেন- জাতি কখনো তা ক্ষমা করবে না। বংগবন্ধু শেখ মুজিব গ্রেফতার হওয়ার পরে জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমান স্বধীনতার ঘোষনা দিয়ে নেতৃত্বহীন মুক্তিযোদ্ধাদের উজ্জিবিত করেছিলেন। যার সুত্র ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই সত্য চিরদিন সত্যই থাকবে। বেলাল মোহাম্মাদদের মত নীতিহীন মানুষের কথায় ইতিহাস পরিবর্তন হবে না।তিনি আরো বলেনঃ নিউ ইয়র্কে এসে বেলাল মোহাম্মাদ নিজেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থপতি দাবী করে জাতিকে বিভ্রান্ত করছেন। স্বাধীনতার ঘোষক সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জাতির সাথে প্রতারনা করছেন। এই ধরনের মিথ্যাচার করে বেশীদিন টিকে থাকা যায় না বলে তিনি হুসিয়ার করে দেন। যারা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে অশালীন কথা বলেন তারাই একদিন আস্তকুরে হাড়িয়ে যাবেন কিন্তু বাংলার মানুষের মাঝে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে আজীবন বেঁচে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes