ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১৩
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিনাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। আহত হয়েছেন ১০ জন। নিহত হয়েছে হামলাকারী নিজেও। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে জানিয়েছে, হামলার সময় বারটি কলেজ ছাত্র দ্বারা পরিপূর্ন ছিল। লস এঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিল বারে বুধবার রাতে এ হামলা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বারের ভেতরে যে ভয়াবহ দৃশ্য তারা দেখেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সর্বত্রই রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। বুধবার রাত ১১ঃ২০ এর সময় হামলা শুরু হয়। বারটির ওয়েবসাইট থেকে জানা যায়, এটি প্রত্যেক বুধবার কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ পার্টির আয়োজন করে থাকে। পুলিশ জানিয়েছে হামলার সময় কয়েক শ মানুষ ভেতরে অবস্থান করছিল। আল-জাজিরার সাংবাদিক রব রেনল্ডস ওয়াশিংটন ডিসি থেকে জানিয়েছেন, হামলাকারী একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করতে শুরু করে। প্রথমে সে ক্লাবের মধ্যে কয়েকটি ‘স্মোক বোম্ব’ নিক্ষেপ করে। পুলিশ জানিয়েছে, হামলাকারী মোট ৩০ রাউন্ড গুলি করেছে। হতাহতের সংখ্যা স¤পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে ঘটনাস্থলটি।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation