বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার ওয়াশিংটন ও লন্ডন সফর চূড়ান্ত
ইউএসএনিউজ ডেস্ক: বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর প্রায় চূড়ান্ত। মে মাসের শেষ সপ্তাহে খালেদা জিয়া ওয়াশিংটন পৌঁছবেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই সফরকালে বেগম জিয়া দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে সাক্ষাতের জোর চেষ্টা চলছে। খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক পরামর্শক শমসের মবিন চৌধুরী এই মুহূর্তে যুক্তরাষ্ট্র রয়েছেন। ইতিমধ্যে তিনি রবার্ট ব্লেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি টেলিফোনে জানিয়েছেন। সফরটি একান্ত ব্যক্তিগত হলেও খালেদা জিয়া মার্কিন নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে কূটনৈতিক পর্যবেক্ষকরা অনুমান করছেন। এদিকে আগামী ২১শে মে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ২৩ এবং ২৫শে মে কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের পৃথক অনুষ্ঠানে বক্তৃতা করবেন। এরপর দু’দিন বা তিনদিন বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কাটাবেন। তারেক প্রায় তিন বছর স্ত্রী, কন্যাসহ লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে স্বামী-স্ত্রী মিলে আইনের ওপর ডিপ্লোমা করছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes