Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কানেকটিকাটের কেউ জানেনা বাক-এর নির্বাচন কোথায় কবে?

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: April 4, 2011 | 11:15 PM

বাংলা প্রেস: কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন (বাক)-এর নির্বাচনী তৎপরতা ঝিমিয়ে পড়েছে। কেউ জানেনা বাক-এর নির্বাচন কোথায় কবে? নতুন সদস্য সংগ্রহ ও তাদেরকে ভোটদানের উপযুক্ত করার অজুহাতে গত বছর অক্টোবরে নির্বাচন স্থগিত করা হয়। ৬ মাসেও আর কোন তৎপরতা পরিলক্ষিত হয়নি। ফলে জাতীয় দিবস উদযাপনসহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদি পালনে নানা সংকট দেখা দিয়েছে।গত সাত বছর আগে কানেকটিকাটে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন (বাক) নামে একটি সংগঠন গঠন করা হয়। বাক-গঠনের পর এই প্রথম গত অক্টোবরে ব্যালট নির্বাচনের প্রস্তুতি গ্রহন করা হয়েছিল। গত ৭ বছর ধরে নির্বাচনের প্রাক্কালে নামকা ওয়াস্তে প্যানেল দাঁড় করিয়ে শেষে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হত। যা ছিল একেবারেই বিতর্কিত। এছাড়াও কমিটির কার্য্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে শুরু থেকেই নানা অন্তর্দন্দ্ব বিরাজ করছিল। ফলে প্রথম কমিটি থেকে সা.সম্পাদক ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন। অবশ্য পদত্যাগের কারন হিসেবে তারা ব্যক্তিগত অসুবিধার কথাই উল্লেখ করেছেন। পরবর্তীতে যারা মনোনীত হয়ে কমিটিতে এসেছিলেন তারা ছিলেন সংগঠন পরিচালনার ক্ষেত্রে একেবারেই অপরিপক্ক ও অদক্ষ। ফলে কানেকটিকাটের সাধারন মানুষ এ সংগঠনটির নাম শুনলেই বিরুপ মন্তব্য করত। তাদের কিছু কার্য্যক্রমে সাধারন মানুষ একেবারেই অসন্তোষ। তাই সুষ্ঠ নেতৃত্বের সন্ধানে এবারে বাক-এর ব্যালট  নির্বাচনের ঘোষনা শুনে অনেকেরই মনে স্বস্তি ফিরে আসে। কিন্তু অজ্ঞাত এক কারনে সেই নির্বাচনও বানচাল হয়ে যায়। এর পেছনে অদৃশ্য কালো হাতের ছোয়াঁ রয়েছে বলে অনেকেই অনুমান করছেন। তবে আগামীতে কবে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে আর কেউ নাক গলাচ্ছেন না। বাক-এর কার্যকরি কমিটি দ্বারা নির্বাচিত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশনে মনোনীত ৩ জনের দু’জনেই বিভিন্ন সময়ে বাকের পুর্ব কমিটির দ্বারা নানা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাই তাদের নিরপেক্ষতা নিয়ে অন্যদের মনে সন্দেহ দেখা দিয়েছে। শুধু তাই নয়, এই অনভিজ্ঞ নির্বাচন কমিশন গত ৩০ অক্টোবর ২০১০ নির্বাচন স্থগিতের ঘোষনাটি সাধারন সদস্যসহ নির্বাচনে অংশগ্রহনকারি পার্থীদেরকে জানিয়েছিলেন মাত্র ১ দিন আগে অর্থাৎ ২৯ অক্টোবর ২০১০। ঘটনাটি রীতিমত উদ্দেশ্য প্রনোদিত বলেও অনেকের ধারনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV