Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: November 14, 2018 | 6:08 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। গত ১১ই নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টে ফোরাম সভাপতি মৌঃ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিত্রনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিত্রনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ। কোরান তেলাওয়াতের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানটি শুরু হয়। কোরান তেলাওয়াত করেন ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম হোসেন। এর পর ফোরামের ২০১৯ সালের নতুন কমিটির সুপার ফাইব ও প্রধান উপদেষ্টাকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান সঞ্চালক মোঃ নাসির উদ্দিন। নতুন কমিটি কর্মকর্তারা হলেন সভাপতি শেখ হায়দার আলী, সিনিয়র সহ সভাপতি ছাইদুর খান ডিউক, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক এলিজা আক্তার মুক্তা। নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ নার্গিস রহমান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এদের প্রত্যেককে ফুলদিয়ে বরণ করে নেন।


আলোচনা পর্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ইঞ্জিনিয়ার তানভীর হাসান খান প্রিন্স এ দিবসটির গুরুত্ব তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে ত্রকটি গুরুত্বপৃর্ন দিন। এই দিনটি সকলকে অত্যন্ত মর্যাদা দিয়ে পালন করা উচিত। তিনি আসন্ন নির্বাচন প্রসংগে বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ গণমানুষের দল। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। সেলক্ষ্য সামনে রেখেই বিএনপি নির্বাচনে যাচ্ছে। তবে দেখার বিষয় দলীয় সরকারের অধীনে নির্বাচন কতটা সুষ্ঠু হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি গিয়াস আহমেদ দিবসটির তাৎপর্য ও শহীদ জিয়ার আত্মার শান্তি কামনা করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ই নভেম্বর ও শহীদ জিয়ার নাম একই সুতায় গাঁথা। তাই ৭ই নভেম্বরের চেতনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে যাচ্ছে এটি দলের জন্য অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির বিজয় অবিসম্ভাবী। তিনি যুক্তরাষ্ট্র বিত্রনপি ও জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে জোবায়দা রহমানের রাজনীতিতে আগমনকে স্বাগত জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল লতিফ সম্রাট বলেন, সেদিন সিপাহী জনতা যদি জিয়াউর রহমানকে অক্ষত অবস্থায় ব্যারাক থেকে না আনতে পারতেন তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো। তাই এদিনটি দেশও জাতির জন্য আশির্বাদ স্বরুপ। বিএনপি নির্বাচনে যাচ্ছে এটা নেতাকর্মীদের জন্য অত্যন্ত সুখের খবর। এই নির্বাচনের মধ্যে দিয়েই দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত হবে। তিনি বলেন এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন তাই যার যতটুকু সামর্থ আছে সেইভাবে নির্বাচনকে সফল করতে সাহায্য করবেন। সম্ভব হলে দেশে যাবেন এবং যার যার এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন।
অনুষ্ঠানে ফোরাম, যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্যে রাখেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আহব্বায়ক ফারুক হোসেন মজুমদার, ফোরামের ড. নুরুল আমিন পলাশ, ছাইদুর খান ডিউক, নাছিম আহমেদ, শেখ হায়দার আলী, হেলালুর রহমান হেলাল, সোহরাব হোসেন, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, ছাত্রদল সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ষ্ট্রেট বিএনপির খলকুর রহমান কাজী কামাল, যুক্তরাষ্ট্র জাসাস সেক্রেটারি কাওসার আহমেদ, ইঞ্চিয়ার আব্দুল খালেক, এ্যাডভোকেট আরিফ আর চৌধুরী, সৈয়দা মাহমুদা শিরিন, মোতাহার হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, এলিজা আক্তার মুক্তা, ডাঃ নার্গিস রহমান ও ফয়সাল আহমেদ পাটোয়ারী।
ফোরামসহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালুর রহমান চৌধুরী, সালজার খান হৃদ, গোলাম মোস্তফা, মাসুদ রেজা খান, জহিরুল ইসলাম, সিদ্দিক হোসেন, আবুল কালাম, আশিকুর রহমান, মাহবুবুর রহমান, তারেক খান, মোঃ আবুবকর, এস এম হাবিবুর রহমান, সুলতানা খানম, সারোয়ার কামাল কামরুজ্জান ও লুৎফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও নির্বাচিত সাধারন সম্পাদক মোতাহার হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV