Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগ নিউইংল্যান্ডের বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: April 5, 2011 | 11:47 PM

 

বাংলাপ্রেস: বাংলাদেশ আওয়ামী লীগ নিউইংল্যান্ড (গ-মা) ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বস্টনে নানা কর্মসুচির আয়োজন করে। গত ২৭ শে মার্চ সন্ধ্যায় ক্যামব্রীজের রিঞ্জ এভেন্যুর হল রুমে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত মার্চের ঐতিহাসিক ঘটনাবলির উপর তথ্য বহুল এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ নিউইংল্যান্ড (গ-মা)’র সভাপতি ওসমান গনির সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক,গবেষক ও পদার্থ বিজ্ঞানী ড: বামন দাস বসু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

 

 

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসের ভয়াবহ গণহত্যা সংঘটিত হয় বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সূচনাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ দেশের বড় বড় শহরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। সব মিলিয়ে কমপক্ষে ৫০ হাজার ঘুমন্ত মানুষকে হত্যা করেছে। গণহত্যার নীলনকশা ‘অপারেশন সার্চলাইট’ বাস্তবায়নে সেদিন মধ্যরাত থেকে পাকিস্তানি সেনারা মেতে উঠেছিল বাঙালি নিধনযজ্ঞে। স্তম্ভিত বিশ্ব অবাক হয়ে দেখেছে বর্বর পাকসেনাদের নিষ্ঠুর হত্যাযজ্ঞ। তিনি ইতিহাস বিকৃতির প্রসঙ্গে বলেন, দেশ ও দেশের বাইরে আগে বড়দের উচিত সঠিক ইতিহাস শিক্ষা করা। আমাদের নতুন প্রজন্ম সত্যিকার ইতিহাস ঠিকই জেনে নেবে। তিনি নিউইংলান্ডের বিভিন্ন পাবলিক লাইব্রেরীতে বাংলাদেশের মুক্তি যুদ্ধের ইতিহাস গ্রন্থ যাতে পাওয়া যায় তার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিলে সকলে তাতে সম্মতি জানায়। বিশিস্ট বিজ্ঞানী ও নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ (গ-মা)’র সদস্য ড: আশিষ দেব তার বক্তব্যে বলেন, কি পেলাম কি পেলাম না তা ভাবলে চলবে না। জাতিকে আত্মনির্ভরশীল করতে, মর্যাদার আসনে দাঁড় করাতে ত্যাগের কোনো বিকল্প নেই। বেন্টলী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহাঙ্গীর সুলতান তার বক্তব্যে বলেন, মার্চের ভাষণে যে আকর্ষন, ত্যাগের মহিমা ও সংগ্রামের দিক নির্দেশনা রয়েছে তা যুগ যুগ ধরে মানুষকে আকৃষ্ট করবে। নিউ ইংলান্ডে বসবাসরত বাংগালীদের ডিজিটাল নেটওয়ার্কে অবাধ তথ্য স্বাধীনতা ব্যবহারের প্রসংসা করে বলেন, তথ্য স্বাধীনতা যেন মিথ্যা বা অপপ্রচারের সুযোগ হিসাবে ব্যবহৃত না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। ম্যাসাচুসেটস স্টেট ডেমোক্রেটিক পার্টির কার্যনির্বাহী সদস্য নাজদা আলম তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর চেহারায় ছিল জাতির পিতার বিশাল এক ব্যক্তিত্ত্ব। নাম প্রচার কিম্বা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কোন পার্টির পকেট কমিটি বানিয়ে ব্যবহার করা সঠিক রাজনীতি হতে পারেনা।

 

 

আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, টাফটস  বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক . বিনয় পাল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের .গর্গ চেটার্জী, বঙ্গবন্ধু পরিষদের সা: সম্পাদক মাহফুজুর রহমান, নুরুল হক বাচ্চুবাংলাদেশ এসোসিয়েশনের অব নিউইংল্যান্ড(বেইন)-এর সভাপতি শাহীন খান, বেইনের সাবেক সভাপতি শহীদুল ইসলাম  প্রিন্স, বেইনের সাবেক সভাপতি নিউইংল্যান্ড আওয়ামী লীগে (মা)’ সদস্য আবু কামাল আজাদ, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি ডাক্তার ঈরাত খান দুলাল, কবি বদিউজ্জামান নাসিম, গোপালগঞ্জ  থেকে আগত উইং কমান্ডার (অবঃ) সিরাজুল ইসলাম, আনোয়ারুল কবীর রুমী,আওয়ামী লীগের আলতাফ হোসেন, নিউইংল্যান্ড আওয়ামী লীগ (মা)’ সাংগঠনিক সম্পাদক  ইরফান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ (মা)’ সাধারন সম্পাদক জাহিদ ওসমানী মামুন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যুগ্ন সা.সম্পাদক সুহাস বড়ুয়া।  

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কামরুল আলম  জুয়েল, পিয়ারু সাত্তার, শিলা মমতাজ ও প্রিয়া ইসলাম।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV