নর্থ ক্যারলিনায় মসজিদে আগুন : ধর্মীয় বিদ্বেষমূলক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ধর্মীয় বিদ্বেষমূলকভাবে নর্থ ক্যারলিনা অঙ্গরাজ্যে ক্যারি সিটিতে নির্মানাধীন একটি মসজিদে আগুন দেয়া হয়। ১৬ নভেম্বর শুক্রবার সকালের এই অগ্নিকান্ডের তদন্ত শুরু করেছে সিটি পুলিশ ও ফেডারেল গোয়েন্দারা।
১১৫৫ ওয়েস্ট চ্যাটাম স্ট্রিটে অবস্থিত ক্যারি ইসলামিক সেন্টার মসজিদের নির্মাণ কাজ চলছে। এই অঙ্গরাজ্যে সবচেয়ে বড় মসজিদ কমপ্লেক্স হচ্ছিল এটি। মসজিদ কমিটির সভাপতি শাকিল আহমেদ এ সংবাদদাতাকে জানান, ১০ বছর আগে আমরা এই জায়গাটি ক্রয় করেছি মসজিদ নির্মাণের জন্যে। এলাকার মুসল্লীরা তহবিল সংগ্রহ করেছেন। নির্মাণ কাজ শেষ হতে আরো ৬ মাস লাগতো। এরিমধ্যে এমন ভয়ংকর একটি ঘটনায় এলাকার মুসলিম সমাজে হতাশা ও ভীতির সঞ্চার করেছে।
শাকিল বলেন, সকাল সাড়ে ৭টায় নির্মাণাধীন ভবনের ভেতর থেকে উল্কার মত ধোঁয়া বের হতে দেখেই পুলিশকে ফোন করা হয়। পুলিশের সাথে দমকল বাহিনী এসে আগুন নেভানোর সময় দেখতে পায় যে, একটি জানালা ভাঙ্গা এবং সেখান দিয়েই হয়তো আগুন লাগানো হয়েছে। শাকিল উল্লেখ করেন, এর আগেও দুর্বৃত্তরা এই মসজিদে ভাঙচোর করেছে। তবে আমরা সেগুলোকে তেমন আমলে না নিয়ে ভেবেছিলাম যে, এলাকার দুষ্ট ছেলেরা হয়তো তামাশা করেছে। কিন্তু আগুনের পর মনে হচ্ছে একটি মহল এখানে মসজিদ নির্মাণকে সহ্য করতে পারছে না। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!