সাংবাদিকরা আচরণবিধি না মানলে আদালতে যাবো, শালীন আচরণ না করলে সংবাদ সম্মেলন বর্জন : প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন। সাংবাদিকরা শালীন আচরণ না করলে সংবাদ সম্মেলন বর্জন এবং আচরণবিধি না মানলে আদালতে যাবার হুমকি দিয়েছেন ট্রাম্প। সিএনএন সাংবাদিক জিম আকস্টার হোয়াইট হাউসে প্রবেশ পাস ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ডিসি আদালত। এক সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর সঙ্গে তর্ক করলে ওই সাংবাদিকের পাস বাতিল করা হয়। বিবিসির খবরে বলা হয়, ডনাল্ড ট্রামপ আদালতের রায়কে কোনো বড় বিষয় নয় বলে মন্তব্য করেছেন। ট্রামপ বলেন, সাংবাদিকদের অবশ্যই ব্যবহার ভালো করতে হবে। আমার কর্মকর্তারা সাংবাদিকদের আচরণ বিষয়ক বিধি লেখার কাজ করছেন। এই নিয়মবিধি তাদেরকে মেনে চলতে হবে। এসময় ট্রামপ হুঁশিয়ারি দেন, যদি সাংবাদিকরা এ আচরণবিধি না মানে তাহলে আমি আদালতে যাবো এবং জিতবো। কিন্তু তারও আগে আমি সংবাদ সম্মেলন বর্জন করবো, যেটা আপনারা পছন্দ করবেন না। আপনি চাইলেই একসঙ্গে তিন চারটা প্রশ্ন করতে পারেন না। শালীনতার চর্চা করতে হবে আপনাদের।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!