কানেকটিকাটে ঝংকারের বর্ষপুর্তি মেলা ৭ মে
বাংলা প্রেস: কানেকটিকাটে ঝংকার স্কুল এন্ড পারফর্মিং আর্টসের ৫ম বর্ষপুর্তি মেলা আগামী ৭ মে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে। যথারীতির বদলে এবারের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে সম্পুর্ণ নতুন আঙ্গিকে।আগামী ৭ মে শনিবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ম্যানচেষ্টারের ৫৮৫ ইস্ট সেন্টার স্ট্রীটের কম্যুনিটি ব্যাপ্টিস্ট চার্চে ঝংকারের বর্ষপুর্তি আর বাংলা বর্ষবরনকে একসাথে মিলেয়ে জমজমাট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে সম্পুর্ণ নতুন আঙ্গিকে। মেলায় থাকছে শাড়ি-কাপড়,জুয়েলারী ও খাবারসহ রকমারি দোকান। এছাড়াও ঝংকারের ছাত্র-ছাত্রীদের নাচ-গান ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী সাদাকালো সিনেমার গান পরিবেশন করবে। শিল্পীদের গানে সহায়তা করতে লাইভ মিউজিশিয়ান খুশবু আলম ও তার দল আসছে নিউইয়র্ক থেকে। ঝংকারের পরিচালক রশিদা আখন্দ লাকী বাংলা প্রেসকে বলেন,এবারের অনুষ্ঠানকে সম্পুর্ণরুপে ব্যতিক্রম করতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। আশা করি ভিন্ন স্বাদের একটি অনুষ্ঠান আমরা দর্শকদেরকে উপহার দিতে পারবো। মেলায় স্টল ও স্পন্সরের জন্য ৮৬০-২৬৮-৭৭০৪, ৮৬০-৭২৯-৮৬৭৫ ও ৮৬০-৫১৮-৩২১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity