বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা আলমাছ আলীর মায়ের দাফন সম্পন্ন
https://www.facebook.com/USANewsNY/videos/199810047605071/
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা ও সাবেক সভাপতি আলমাছ আলীর মা করফুল নেছা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গত ২৩ নভেম্বর শুক্রবার বাদ জুমা নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে জানাজা শেষে নিউজার্সীর
পেটারসনের টটোয়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী জানাজায় শরীক হন। এসময় আলমাছ আলী তার মা করফুল নেছা খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চান।

উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথ প্রবাসী আলমাছ আলীর মা করফুল নেছা খাতুন (৮৫) গত ২১ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টায় ব্রঙ্কসের মান্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..রাজেউন)।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!