Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ছিদ্র বন্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: April 6, 2011 | 10:29 AM

  ইউএসএনিউজ ডেস্ক: জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া বন্ধ করার ক্ষেত্রে প্রাথমিক সাফল্যের খবর পাওয়া যাচ্ছে৷টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, সমুদ্রে তেজস্ক্রিয় জল মিশে যাওয়া বন্ধ করতে সোডিয়াম সিলিকেট ঢালার কাজে সাফল্য এসেছে৷উল্লেখ্য, গত শনিবার পরমাণু কেন্দ্রের একটি জায়গায় ছিদ্র ধরা পড়েছিল, যেখান দিয়ে অতি মাত্রায় তেজস্ক্রিয় জল বেরিয়ে যাচ্ছিল৷ভূমিকম্পের ফলে সংঘটিত জলোচ্ছ্বাসের প্রভাবে জাপানের ফুকুশিমার প্রথম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের বিপদজনক অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় পারমাণবিক রশ্মি বিচ্ছুরণের ঘটনা ঘটে।১১ মার্চ ভূমিকম্পের পর ফুকুশিমার পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের ছয়টি বিদ্যুত্ উত্পাদন যন্ত্রের মধ্যে চারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে সৃষ্ট তেজস্ক্রিয়তা জাপানের রাজধানী টোকিওসহ নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে।চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রকাশিত সর্বশেষ উপাত্ত অনুযায়ী, এখন পৃথিবীতে মোট ৪০০টিরও বেশি পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন যন্ত্র চালু রয়েছে। পারমাণবিক বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ প্রায় বিশ্বের মোট বিদ্যুত্ উত্পাদনের পরিমাণের ১৬ শতাংশ। জাপানে ৫৪টি পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র রয়েছে। সে দেশের পারমাণবিক বিদ্যুত্ উত্পাদনের দক্ষতা পৃথিবীতে তৃতীয় স্থানে। এবারের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা বিশ্বের বিভিন্ন অঞ্চলকে বিস্মিত করেছে। অনেক দেশ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করেছে। কিছু ইউরোপীয় দেশ পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র উন্নয়নের নীতি সংকোচন করেছে। সম্প্রতি জার্মানি ঘোষণা করেছে, অস্থায়ীভাবে সাতটি পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র বন্ধ করবে এবং সব পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের নিরাপত্তা পরীক্ষা করবে।

ট্যাগ:
Situs Streaming JAV