মানসিক স্বাস্থ্য ভাল রাখতে কান্নার উৎসাহ জাপানীদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চোখের পানি যত ঝরবে মনের চাপ তত কমে যাবে। তাই কান্নার উৎসাহ দিয়ে রীতিমতো ক্লাস হচ্ছে জাপানে। অনেক কোম্পানী এবং স্কুল কর্তৃপক্ষ তাদের কর্মী ও শিক্ষার্থীদের কান্নার জন্য উৎসাহিত করছে। তারা বলছে, মানসিক চাপ কমাতে কিংবা মন ভাল রাখতে কান্নার বিকল্প নেই।
বিশেষজ্ঞদের মতে, চোখের পানি স্নায়ুর চাপ কমিয়ে মনকে শান্ত করতে সাহায্য করে। এ কারণে জাপানে কান্না নিয়ে অনেক ধরনের কর্মশালাও হচ্ছে ।
জাপানের নিপ্পন মেডিকেল স্কুলের অধ্যাপক জুনকো ওমিহারা বলেন, মানসিক চাপ কমাতে কান্না আত্মরক্ষার কৌশল হিসাবে কাজ করে । হাইডফুমি ইওসহিদি নামের একজন জাপানিজ হাই স্কুলের সাবেক শিক্ষক কান্নার প্রশিক্ষক কাজ করছেন গত কয়েক বছর ধরে ।তিনি দেশের নানা প্রান্তে বিভিন্ন কোম্পানি এবং স্কুলগুলোতে কান্নার ক্লাস নেন।সেখানে তিনি কান্নার উপকারিতা সম্পর্কে জানান সবাইকে। তার মতে, মনের চাপ কমাতে হাসি কিংবা ঘুমের চেয়েও বেশি কাজ করে কান্না।
২০১৫ সালে জাপান ৫০ টিরও বেশি কোম্পানিতে কর্মীদের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নিয়ম বাধ্যতামুলক করেছে। তখন থেকেই ইওসহিদি বিভিন্ন কোম্পানি ও স্কুলে মানসিক চাপ কমানোর ক্লাস নেওয়ার আমন্ত্রন পান। তখন থেকেই তিনি বিভিন্ন জায়গায় সবাইকে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে কান্নার উৎসাহ দেন।
বিশেষজ্ঞদের মতে, কান্নার পরিবেশ সৃষ্টি করতে সবারই আবেগঘন কোন সিনেমা, দুঃখের কোন গান কিংবা সেইরকম বই পড়া উচিত।তারা বলছেন, সপ্তাহে একবার যদি কান্না করা যায় তাহলে মানসিক চাপ অনেক কমবে। সূত্র : দ্য জাপান টাইমস/সমকাল
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!