Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
সব ক্যাটাগরি

ডিসেম্বরে জিএসপি সুবিধার মেয়াদ উত্তীর্ণ,মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুরোধ আকরামুল কাদেরের

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: April 7, 2011 | 9:13 AM

ইউএসএ নিউজ: মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশের প্রয়োজনীয়তা রয়েছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের জন্য জিএসপি সুবিধার বর্তমান কাঠামো অব্যাহত রাখার ক্ষেত্রেও কংগ্রেস একটি সক্রিয় ভূমিকা পালন করতে পারে। গতকাল ওয়াশিংটনে ক্যাপিটাল হিলে সিনেটর রিচার্ড ডারবিন (ডেমোক্র্যাট-ইলেনয়) এর সাথে এক বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের একথা বলেন।

 

উল্লেখ্য, সিনেটর ডারবিন সিনেটে সহকারী সংখ্যাগরিষ্ঠ নেতা। রাষ্ট্রদূত কাদের জানান যে ডিসেম্বর ২০১০ সালে জিএসপি সুবিধার মেয়াদ উত্তীর্ণ হয়। তিনি সিনেটর ডারবিনকে কোন রকম সংশোধনী ছাড়াই জিএসপির বিদ্যমান কাঠামো বজায় রেখে জিএসপিকে পুনঃ নবায়নের উদ্যোগ নেয়ার জন্য সিনেটর ডারবিনকে অনুরোধ জানান, যাতে করে বাংলাদেশ এর আওতায় রপ্তানীযোগ্য সব পণ্যের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারে। বাংলাদেশের এই অনুরোধের বিষয়টি তার বিবেচনায় থাকবে বলে সিনেটর ডারবিন আশ্বাস দেন। প্রফেসর মুহম্মদ ইউনুসকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীও তাদের আলোচনায় স্থান পায়। আলোচনাকালে সিনেটর ডারবিন প্রায় দুই দশক আগে তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত কাদের সিনেটর ডারবিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে মার্কিন সিনেটর ভবিষ্যৎ কোন সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহ ব্যক্ত করেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোঃ জসীম উদ্দিন এবং সিনেটর ডারবিনের দপ্তরের কর্মকর্তাবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

 

 

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV