Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে নিউইয়র্কে ম্যারিয়ট হোটেলে ফোবানা কনভেনশন ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: December 9, 2018 | 2:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে আগামী ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ফোবানা কনভেনশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটি।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজক কমিটির আহ্বায়ক মো. শাহনেওয়াজ বলেন, ২০১৯ সালের ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্সের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে ফোবানার আসর বসবে। এ কনভেনশনটি হবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।
ফোবানার কর্মকর্তা মাকসুদ এইচ চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোবানা সম্মেলন ২০১৯-এর চিফ কোঅর্ডিনেটর ও মূলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ, চিফ কনসালট্যান্ট ও ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, সদস্য সচিব ডা. মাসুদুর রহমান, সদ্য বিদায়ী চেয়ারম্যান এজাজ তৌফিক, ফোবানা সম্মেলন-২০১৯ এর সদস্য সচিব ফিরোজ আহমেদ, কাজী সাখাওয়াত হোসেন আজম প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মূলধারার রাজনৈতিক মোর্শেদ আলম, নাসির আলী খান পল, আলী ইমাম শিকদার, কাজী আজহারুল হক মিলন, কাজী আশরাফ হোসেন নয়ন, হাজী এনাম, আলমগীর খান আলম প্রমুখ।
সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ বলেন, ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া ফোবানা সম্মেলনটি দীর্ঘ পথযাত্রায় সফলতা-ব্যর্থতার যুগল বন্ধনে অগ্রসর হচ্ছে। অতীতের সকল ব্যর্থতা ও সফলতার অভিজ্ঞতা নিয়ে এই সম্মেলনকে অভীষ্ট লক্ষ্যে নেওয়ার জন্য দৃঢ় সংকল্পের সঙ্গে এবারের ফোবানা সম্মেলন করার উদ্যোগ নিয়েছি।
তিনি আরো বলেন, এবারের ফোবানা সম্মেলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে চাই। এজন্য নেতৃত্বের পরিবর্তন ও যুবসমাজকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শাহনেওয়াজ বলেন, আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ঐক্যের বিকল্প নেই। আমরা অতীতের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে চাই। ফোবানাকে ধারণ করার জন্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এবার ব্যতিক্রমী কর্মকান্ড গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV