Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার পিঠা উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: April 7, 2011 | 10:08 PM

 নিউইয়র্ক: আমেরিকার জেকশন হাইটসে অবস্থিত খান টিউটরিয়ালে অনুষ্ঠিত হল আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার এক আকর্ষনীয় পিঠা উৎসব ।  মনোমুগ্ধকর পরিবেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু রকমারী পিঠাপুলি প্রদর্শন করা হয় এ উৎসবে । আভার ১২ জন সদস্যার নিজ হাতে তৈরী ২৪ রকমের পিঠা এ মেলায় স্থান পায় । আভার প্রেসিডেন্ট বি,মেহের চৌধুরী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে গোটা অনুষ্ঠানটি সাজিয়েছেন এবং সকলের জন্য পুরষ্কারের ব্যবস্থা করেছেন । ঠিক ৬টায় দিপালী জালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ।

 

 

বিচারকমন্ডলী ডঃ মনসুর খান, ক্যাপ্টেন রেজা ,খান শওকত, চেমন আরা স্নিদ্ধা,কাইজার আহমেদ,নাইমা খান ,ডঃ বর্ণালী হাসান ও নিলুফার রেজার অংশগ্রহনে অনুষ্ঠানের সূচনা হয় । রকমারী পিঠার বাহারে সকলে চমৎকৃত হন এবং ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারনে বিচারকদের বেশ বেগ পেতে হয় । অবশেষে এক ঘন্টা পর তারা সিদ্ধান্তে পৌছেন । তারপর শুরু হয় পিঠা খাওয়ার পালা । কোনটা রেখে কোনটা খাবে ,অনেকে সব পিঠাই প্লেটে নিয়েছে , কিন্ত শেষ করতে পারেনি । এই প্রবাসে পিঠা উৎসব অনেকটা না পেয়ে পাওয়ার মত । অনুষ্ঠানের প্রথম থেকেই শম্পার দেশাত্নবোধক গান চলতে থাকে । আভার প্রেসিডেন্ট বি,মেহের চৌধুরী অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার ঊপর প্রবন্ধ পাঠ করেন । মেহের চৌধুরীর লেখা ও সাকিনা ডেনীর সুর করা আভার গান � আমরা আমরা কন্যা, আমরা মাতা,ভগ্নি ধাত্রী – গেয়ে শোনান সাকিনা ডেনী ও শহিদুল সরকার । পরে পিঠার গান,দেশত্নবোধক গান,ভালবাসার গান গেয়ে সকলকে আনন্দ দেন তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী, এখন সময় পত্রিকার সম্পাদক কাজী শামসুল হক,,এটিএন বাংলার ফকির সেলীম,কলামিষ্ট ও কবি ম ই শাহীন এবং গাংচিলের সদস্যবৃন্দ।এনটিভি,এটিএন সহ প্রায় সকল মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে । এরপর আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের নাম ঘোষনা করেন। এরা হলেন যথাক্রমে তানজিলা আক্তার, শাহানারা মনি ও শম্পা । অনুষ্ঠানটি উপস্থাপনা এবং ধারা বর্ননায় সহযোগিতা করেন শেখ সিরাজুল উসলাম ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV