Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ডিরেক্টরি সাইট পেইভলিষ্ট ডটকম

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: December 10, 2018 | 10:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ক্রমেই আমেরিকায় বসবাসকারী লাখ লাখ বাঙালির কাছে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ডিরেক্টরি সাইট পেইভলিষ্ট www.pavelist.com। আমেরিকার বসবাসকারী বাংলাদেশীদের অনলাইন সেবা দেয়ার লক্ষে লোকাল বিজনেস ডিরেক্টরি ও ডিজিটাল ক্লাসিফাইড সাইট পেইভলিষ্ট তৈরি করেন উচ্চ শিক্ষায় পড়তে আসা বাংলাদেশী শিক্ষার্থী আহসান আহমেদ।

গত ১৮ই নভেম্বর পেইভলিষ্টের অফিসিয়ালি লঞ্চ এর পর থেকেই প্রতিদিনই ভিজিটরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই ডিরক্টেরির মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন বিষয়ে সেবা নিচ্ছেন। জানা যায়, ইতিমধ্যে ওয়েবসাইটটি প্রবাসী বাংলাদেশীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। পেইভলিষ্টে ডিরেক্টরিতে প্রবাসী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারের জন্য পোর্টফোলিও তৈরি করছেন। যাতে করে সেবা গ্রহনে আগ্রহীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে।

সাইটটি দ্রুত জনপ্রিয় হওয়ার কারন সম্পর্কে জানতে গেলে ভার্জিনিয়া একটি আইটি কোম্পানিতে বিজনেস এনালিস্ট হিসেবে কর্মরত তরুন এই উদ্যেক্তা বলেন, পেইভলিষ্ট হচ্ছে একটি সর্বাধুনিক প্রযুক্তির উন্নত মানের একটি অনলাইন ডিরেক্টরী ও ডিজিটাল ক্লাসিফাইড সাইট। এই সাইটটি তৈরির মূল উদ্দেশ্য হল আমেরিকায় বসবাসরত আমাদের বিপুল সংখ্যক প্রবাসীর বিভিন্ন ধরনের অনলাইন সেবা প্রদান করা। তিনি বলেন, পেইভলিষ্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসার করতে পারবেন এবং প্রবাসী বাংলাদেশীরা তাদের প্রয়োজন মত যেকোন সার্ভিসের তথ্য নিতে পারবেন। বিজনেস পোর্টফোলিও ছাড়াও এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়া যাবে, যেমন বাসা-বাড়ির ভাড়া ও ক্রয়/বিক্রয়, জবের বিজ্ঞাপন, ইভেন্টের বিজ্ঞাপন,  রুমমেট ওয়ান্টেডসহ বিভিন্ন ধরনের ক্লাসিফাইড ফ্রিতে দেওয়া যাবে। তিনি বলেন আমার উদ্যেশ্য ছিল এমন একটি ফ্লাটফর্ম তৈরি যাতে আমাদের প্রয়োজনীয় সব তথ্য আমরা একটি জায়গায় পেতে পারি। তাই আমরা পেইভলিষ্টের একটি ব্লগ তৈরি করেছি যেখানে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আর্টিকেল পাওয়া যাবে।

কমিউনিটির পরিচিত মুখ লেখক ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার পেইভলিষ্টের সম্পর্কে বলেন, এটি খুব ভাল একটি ইনোসেটিভ। এখানে বসবাসকারী নানা জাতি গোষ্ঠীর কমিউনিটির প্রত্যেকেরই আলাদা আলাদা অনলাইন ডিরেক্টরী সাইট আছে। আমাদের কমিউনিটির কোন অনলাইন ডিরেক্টরী ছিল না, আমি অত্যন্ত আনন্দিত পেইভলিষ্ট আমাদের সেই অভাব পূরণ করেছে। এখন  ডিজিটাল এই সময়ে পেইভলিষ্ট আমাদের কমিউনিটির মধ্যে সংযোগ বাড়াতে এবং সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বলতে পারেন এটি প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি অনলাইন ইয়োলো পেইজ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ