টেক্সাসে ১ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন অফিস নির্মাণের ঘোষণা অ্যাপলের, যুক্তরাষ্ট্র জুড়েই নতুন কার্যালয় নির্মাণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রযুক্তিখাতের জায়ান্ট অ্যাপল আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে আরো ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। এই পরিকল্পনা বাস্তবায়নে টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে দ্বিতীয় আরেকটি অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। নতুন এই অফিস ক্যা¤পাস তৈরিতে ১শ কোটি ডলার ব্যয় করা হবে। গত বৃহ¯পতিবার অ্যাপল একটি আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে। ইতোমধ্যেই অস্টিনে অ্যাপলের প্রথম অফিস ক্যা¤পাসে প্রায় ৬ হাজার ২শ কর্মচারী কাজ করেন। যা ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোর মূল সদর দপ্তরের পরেই কো¤পানিটির দ্বিতীয় বৃহৎ কার্যালয়। সিএনএন বিজনেস
নতুন কার্যালয়টি প্রায় ১৩৩ একর জায়গা জুড়ে নির্মাণ করা হবে। এই কার্যালয় চালু হলে অস্টিন শহরের প্রধান চাকরিদাতা প্রতিষ্ঠানে পরিণত হবে অ্যাপল। দুই কার্যালয় মিলিয়ে সেখানে অ্যাপল ১৫ হাজার কর্মী নিয়োগ দিতে পারবে। তবে অস্টিনের দ্বিতীয় ক্যা¤পাস ছারাও সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই নতুন কার্যালয় নির্মাণ করছে অ্যাপল। এর আওতায় ইতোমধ্যেই সিয়াটল, সান ডিয়াগো এবং কালভার সিটিতে নতুন কার্যালয় নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








