Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

পাইপের তৈরি ভেলায় চড়ে ৬৬ দিনে আটলান্টিক মহাসাগর পাড়ি

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: April 7, 2011 | 11:27 PM

ইউএসএনিউজ ডেস্ক: পাইপের তৈরি একটি ভেলা আর তিনজনকে সঙ্গী করে ৬৬ দিনে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছেন যুক্তরাজ্যের ৮৫ বছর বয়সি অ্যান্টনি স্মিথ।৬৫ দিন আগে ক্যানারি দ্বীপ থেকে যাত্রা শুরুর পর গত বুধবার তিনি সফলভাবে ডাচ ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছান।বিবিসির সাবেক উপস্থাপক তিনি। বিশ্বের বিশুদ্ধ পানিবঞ্চিত ১০০ কোটি মানুষের প্রকৃত অবস্থা সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে স্মিথ আটলান্টিক মহাসাগরের দুই হাজার ৮০০ মাইল পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন।তার আশা, এর ফলে তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ওয়াটার এইডের জন্য ৫০ হাজার পাউন্ড সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানটি বিশ্বের দরিদ্র মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ করে থাকে।মহাসাগর পাড়ি দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ক্রু সংগ্রহের জন্য স্মিথ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় একটি বিজ্ঞাপন দেন। এ বিজ্ঞাপনে সাড়া দেন অনেকেই। তাঁদের মধ্য থেকে তিনি ৫৬ থেকে ৬১ বছর বয়সী অকুতোভয় তিন সঙ্গীকে বেছে নেন। আটলান্টিক পাড়ি দেওয়ার জন্য ৩৯ ফুট পাইপ দিয়ে তৈরি করেন একটি ভেলা। এ ভেলার নাম দেওয়া হয় অ্যান-টিকি। আর গতিপথ নিয়ন্ত্রণের জন্য সংযোজন করা হয় ৪০ ফুট লম্বা একটি মাস্তুল এবং ৪০০ বর্গফুটের একটি পাল ও বৈঠা।তাঁদের ইচ্ছা ছিল বাহামা দ্বীপে যাত্রা শেষ করার। কিন্তু প্রবল বাতাস আর ঢেউয়ের কারণে ডাচ ক্যারিবিয়ান দ্বীপে তাঁদের যাত্রা শেষ করতে হয়। তবে যাত্রার সময় স্মিথ তাঁর ৮৫তম জন্মদিন পালন করেন। সফল অভিযান শেষে তিনি জানান, অনেকে বলেছিল, এ ধরনের অভিযান স্রেফ পাগলামি। কিন্তু এটা মোটেও পাগলামি ছিল না। তিনি বলেন, ‘প্রায় তিন হাজার মাইল পথ পাড়ি দেওয়ার সময় আমাদের চারপাশে ছিল শুধুই লোনাপানি। তখন বিশ্বের সুপেয় পানিবঞ্চিত প্রায় ১০০ কোটি মানুষের দুর্দশার বিষয়টি আমরা ভীষণভাবে উপলব্ধি করেছি।’স্মিথ একসময় বিবিসির বিজ্ঞানবিষয়ক প্রতিনিধি ছিলেন। এ ছাড়া ৪০ বছর বিবিসির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৩ সালে স্মিথ অবসরে যান। বিবিসি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV