Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ৪২ দিন শ্রীমদ্ভাবত পাঠ : সুখ-শান্তি-সমৃদ্ধি-কুশল-মঙ্গল কামনা

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: December 17, 2018 | 1:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: হিন্দু/সনাতন ধর্মের পবিত্রতম মাস, ধর্মের মাস, নিয়ম সেবার মাস, কার্তিক মাস, দামোদর মাস, এই দামোদর মাসে অধিকাংশ হিন্দুরা নিরামিষ আহার, সাত্বিক আহার, একাহার করে এবং সবাসবর্দা ধর্ম-কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে। শ্রীমদ্ভবদ্ গীতা, শ্রীমদ্ভাবত পাঠ, কীত্তন ও শ্রবণ করেন।


তারই ধারাবাহিকতায় গত ২ কার্তিক ১৪২৫ বাংলা, ২০ অক্টোবর ২০১৮ ইংরেজী শনিবার শুভংকর গাঙ্গুলীর বাসায় শ্রীমদ্ভাবত পাঠ এর মাধ্যমে শুরু করে নির্ধারিত ৩০ দিনের পরিবর্তে পরম ধার্মিক কৃষ্ণ ভক্তের আগ্রহে ৪২ দিনে উন্নীত করা হয়। তাই গত ২৭ শে অগ্রহায়ন ১৪২৫ বাংলা, ১৪ই ডিসেম্বর ২০১৮ ইং শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শ্রীযুক্ত বাবু লিটন চন্দ্র সেন (এনওয়াইপিডি) পিতা নিখিল চন্দ্র সেন, ১৯৩৫ মেগ্রো এভিনিউ, এপার্টমেন্ট-৫সি, ব্রঙ্কস, নিউইয়র্ক-১০৪৬২ তে শ্রীযুক্ত বাবু সুধন চক্রবর্তী, বিশ্বজিত ঘোষ, লিটন সেন, তপন সেন, নিখিল চন্দ্র সেন, প্রফেসর সুধাংশু মন্ডল, প্রফেসর আনন্দ কুমার দাশ, সাধন সিকদার, সন্তোষ কুন্ডু, গোপাল চন্দ্র দাস, শ্যামল বিশ্বাস, জগদীস রয়, লিলি চক্রবর্তী, শিউলী চক্রবর্তী, ¯েœহা গাঙ্গুলী, রতœা বিশ্বাস, জয়শ্রী বিশ্বাস, গীতা রাণী অধিকারী, গুরুদাসী মন্ডল, জো¯œা রাণী দে, বিশকা সরকার, কাননবালা সুত্রধর, বীণা রাণী দাস, ছায়া পোদ্দার, মিনতী বিশ্বাস, অর্চণা রাণী, মাধবী রাণী বিশ্বাস, জয়ন্তী দাস, সেজুতী ঘোষ, চম্পা সেনসহ প্রায় ৪০ জন ধর্মপ্রাণ মা ও দাদাদের উপস্থিতিতে শ্রীমদ্ভাবত পাঠ করেন পন্ডিত শ্রী শুভংকর গাঙ্গুলী এবং ধর্মীয় সংগীত পরিবেশন করেন লিলি চক্রবর্তী, শিউলী চক্রবর্তী, গীতা রাণী অধিকারী, রত্মা বিশ্বাসসহ আরো অনেকে।
পুরো ৪২ দিনেই শ্রীমদ্ভাবত পাঠে উপস্থিত ছিলেন ২জন কৃষ্ণ ভক্ত কানন বালা সুত্রধর এবং বিশকা রাণী সরকার। তাদের ২জনকে হিন্দু/সনাতন ধর্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার দ্বাপর যুগের অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখপদস্ত বাণী সম্বনিত শ্রীমদ্ভবদ্ গীতা উপহার প্রদান করেন পন্ডিত শ্রী শুভংকর গাঙ্গুলী। তখন তারা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন এই গীতা তরী আরোহন করে আমরা যেন ভব সাগর পার হতে পারি। আগামী বৈশাখ মাসে পুনরায় ৩০ দিন এই শ্রীমদ্ভাবত পাঠ করার আশাবাদ ব্যক্ত করা হয়। সর্বশেষ জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে কাছে ও দূরে, দেশে ও বিদেশে প্রতিটি মানুষের জীবনে প্রতিটি জীবের জীবনে প্রতিটি প্রাণীর জীবনে সুখ-শান্তি-সমৃদ্ধি-কুশল-মঙ্গল কামনা করে শেষ করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV