Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ফেসবুকের পরিচালনা পরিষদ থেকে জাকারবার্গের পদত্যাগ দাবি অধিকার বিষয়ক ২৯টি গ্রুপের

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: December 18, 2018 | 8:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে
পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে নাগরিক অধিকার বিষয়ক কয়েক ডজন গ্রুপ। সম্প্রতি ফেসবুক একগুঁয়ে আচরণ করছে এবং বিপন্ন সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়াচ্ছে এমন অভিযোগ তোলা হয়েছে। এরই প্রেক্ষিতে পরিচালনা পরিষদ থেকে পরিচালক মার্ক জাকারবার্গ ও শেরিল স্যান্ডবার্গকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ওই গ্রুপগুলো। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান। 

ফেসবুক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সোমবার তাকে একটি চিঠি পাঠানো হয়েছে। এ চিঠিটি পাঠিয়েছে দ্য সাউদার্ন পোভার্টি ল সেন্টার, মুসলিম এডভোকেটস, ইকুইটি ল্যাবস, মুভঅন ডট ওআরজি সহ ২৯টি গ্রুপ। এতে ফেসবুকের পরিচালনা পরিষদ ঢেলে সাজানোর আহ্বান জানানো হয়েছে।

এর মধ্য দিয়ে ফেসবুকে সাম্প্রতিক সময়ে যেসব কেলেঙ্কারি হয়েছে তার জন্য সিনিয়র নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার যে, আপনাদের বর্তমান নেতৃত্বে থাকা টিম নাগরিক অধিকার বিষয়ক সম্প্রদায়ের বৈধ উদ্বেগের বিষয়ে মনোযোগ দিতে অক্ষম। এখন সময় শুধু আপনাদের নীতি পরিবর্তন নয়, একই সঙ্গে বড় ধরনের পরিবর্তনের। একই সঙ্গে আপনাদের নেতৃত্বের কাঠামোতে পরিবর্তন আনতে হবে। 

এক্ষেত্রে ওই গ্রুপগুলো ১৪ই নভেম্বর নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টের কথা তুলে ধরা হয়। ফেসবুক কোম্পানি এর সমালোচকদের অবমাননা করতে একটি পিআর প্রতিষ্ঠানকে চুক্তিবদ্ধ করেছে। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV