নিউইর্য়ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক সমূহের সম্পাদকদের দ্বিতীয় বৈঠক
নিউইয়র্ক: নিউইর্য়ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিকীর সম্পাদকরা দ্বিতীয়বারের মতো বৈঠক করলেন গত মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে। আনুষ্ঠানিক এই বৈঠকে নিউইয়র্ক থেকে প্রকাশিত সব সাপ্তাহিক পত্রিকাগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরে সে সব সমস্যা সমাধানের লক্ষ্যে সম্পাদকবৃন্দ নিজ নিজ অভিজ্ঞতার আলোকে খোলামেলা আলোচনা করেন। এ ছাড়া সম্পাদক ও সংবাদপত্র সমূহের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠকে যেসব সম্পাদক উপস্থিত ছিলেন না তাদেরও পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে নিউইর্য়ক থেকে প্রকাশিত বাংলা ভাষার সংবাদ সমূহের সম্পাদকদের ঐক্যের কোন বিকল্প নেই বলে পুণ: উল্লেখ করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক দেশ বাংলা ও বাংলা টাইমসের সম্পাদক ডাঃ চৌধুরী সারওয়ারুল হাসান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমদ।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








