মুসলিম-আমেরিকানদের সন্ত্রাসী অপবাদ দেয়ার প্রতিবাদে আজ নিউইয়র্কের ইউনিয়ন স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ
এনা: যুদ্ধ-সংঘাত এবং মুসলিম বিদ্বেষমূলক কর্মকান্ডের নিন্দা ও এহেন পরিস্খিতির অবসান দাবিতে আজ শনিবার দুপুরে নিউইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বড় ধরনের একটি সমাবেশের ব্যাপক প্রস্তুতি চলছে। ‘মানি ফর জব-নট ফর ওয়ার’ শ্লোগানে উজ্জীবিত হয়ে এ সমাবেশকে সাফল্যমন্ডিত করতে ইতিমধ্যেই সহস্রাধিক সংগঠন মাঠে নেমেছে। শ্রমিক ইউনিয়ন ছাড়াও ভিন্ন ধর্মাবলম্বী কয়েক ডজন সংগঠনের পক্ষ থেকেও দ্ব্যর্থহীন সমর্থন জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় সম্প্রীতির চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে। এ সমাবেশে যোগদানের জন্যে বাংলাদেশীদের প্রতিও উদাত্ত আহবান জানানো হয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেছে মুসলিম-আমেরিকানদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয়ভিত্তিক সংগঠন ‘মুসলিম পীচ কোয়ালিশন ।’ দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ জরুরী বলে আয়োজকরা উল্লেখ করেছেন। কারণ, মুসলিম কম্যুনিটির লোকজনও আমেরিকার অংশ এবং আমেরিকার সুখ-দু:খের সাথে তারাও একাত্ম। তাই গুটিকতক দুষ্ট লোকের কারণে সকল মুসলমানকে দোষারোপের অবকাশ নেই বলে আয়োজকরা মনে করছেন। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সপরিবারে যোগদানের আহবান জানানো হয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030