জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে মিলনাতনে
গত ১৯ শে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যেগে বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবসের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয় অনুষ্ঠানে জাপার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আব্দুর রহমান, জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনাই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল সালাম, উপদেষ্টা লেঃ কর্ণেল (অব) আব্দুল মান্নান। আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কবি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন আলী, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, যুব সংহতির সহ সভাপতি মীর জাকির, মহিলা পার্টির ভারপ্রাপ্ত সহ সভাপতি ডাঃ নার্গিস রহমান, সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, সহ সভাপতি বাবলী হক, নিউইয়র্ক মহানগর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, বলাকা সোসাইটির সভাপতি আজহারুল হক খোকা, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটির সভাপতি আবুল বশর মিলন।
সভার শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ৪৮তম মহান বিজয় দিবসে ১৯৭১ সালে যারা জীবন দিয়েছে তাহাদের প্রতি রহিল বিন¤্র শ্রদ্ধা। যেসব মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আমরা বিজয় পেয়েছি কিন্তু স্বাধীনতা পাই নাই। আগামী ৩০ শে ডিসেম্বর সারা দিন পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল মার্কায় ভোট দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টি ক্ষমতায় আসীন হলে মসজিদ, মন্দির, মাদ্রাসার কারেন্টের বিল, পানির বিল মওকুফ করা হবে। মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিনের সরকারী ভাবে মাসিক বেতন ভাতা প্রদান করা হবে এবং দেশে আবারও উন্নয়নের চাকা সচল করে পল্লীবন্ধুর নতুন বাংলা, উপহার দেওয়াই জাতীয় পার্টির লক্ষ্য। আমাদের জাতীয় রাজনীতিতে আসনি সংকেত বিরাজ করছে, সুস্থ রাজনীতি দেখতে হলে পল্লীবন্ধু এরশাদের বিকল্প নেই। এই মুহুর্তে রাজনীতিকভাবে পল্লীবন্ধুকে অসুস্থ বানিয়ে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। আমরা জাতীয় পার্টি এর তীব্র নিন্দা জানাই এবং নির্বাচনের পূর্বে এরশাদের দেশে ফিরার পথে সুগম করার জন্য জোর দাবী জানাচ্ছি।
সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসের গুণীশিল্পী নিয়ে শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহানাজ বেগম, ডাঃ নার্গিস রহমান, বীমা বর্মন, বাবলী হক, কার্নিজ বেগম, রৌশন বেগম কাজল, মিলন কুমার, মোহর খান, ফারজিন আহমেদ স্বর্ণা, কবি লুৎফুর রহমান, শিবলী সাদিক, গিয়াস উদ্দিন, মীর জাগির প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!