নিউইয়র্কের মুক্তিযোদ্ধা সারোয়ার আর নেই
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের এস্টেরিয়ায় বসবাসরত বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সারোয়ার মোহাম্মদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ২১ ডিসেম্বর রাত ৯টা ২৮ মিনিটে নাসাউ কান্টির হ্যামস্ট্যাড এ অবস্থিত মে ফেয়ার কেয়ার সেন্টারে তিনি পরলোক গমন করেন (ইন্নলিল্লাহে .. রাজেউন)
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাউড়া গ্রামের আব্দুস সোবহান পাটোয়ারীর সন্তান ছিলেন সারোয়ার মোহাম্মদ। মুক্তিযুদ্ধের সময় আগরতলা ট্রেনিং নিয়ে সুবেদার কমান্ডার লুৎফুর রহমান এর অধীনে ২নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন। সে সময় তাঁর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন প্রফেসর কায়কোবাদ, সুলতান চেয়ারম্যানসহ আরো অনেক বীর মুক্তিযোদ্ধা। আজীবন অবিবাহিত এই মানুষটি ১৯৭৮ সালে শিপ যোগে আমেরিকায় আসেন। তিনি গ্রাজুয়েশন করেন জগন্নাথ কলেজ থেকে।
মোহাম্মদ সারোয়ার বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এস্টোরিয়াসহ বিভিন্ন হাসপাতালে। তাঁর মৃত্যুর খবর জানা যায় মোহাম্মদ সারোয়ার এর প্রতিবেশী নোয়াখালী সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম শহীদুল্লাহর কাছ থেকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী এই বীর মুক্তিযোদ্ধাকে যথাযোগ্য সম্মান জানানো এবং তাঁর মরদেহ রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশ পাঠাবার উদ্যোগ গ্রহণ করার জন্য ইতিমধ্যে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বরাবর একটি চিঠি প্রেরণ করেন এনআরবি গ্লোবাল এর স্ইিও ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। উল্লেখ্য, মোহাম্মদ সারোয়ার মাঝে মাঝে কবিতা লিখতেন এবং মুক্তধারার সাথে ছিলেন সম্পৃক্ত। হুমায়ূন আহমেদ যখন চিকিৎসার জন্য নিউইয়র্কে ছিলেন তখন মোহাম্মদ সারোয়ার বিভিন্ন সময় তাঁকে সহযোগিতা করেছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!