Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান, পরবর্তী ব্যাচের ক্লাশ মে থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: December 23, 2018 | 2:32 AM

https://www.facebook.com/USANewsNY/videos/334614357140879/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের চলতি বছরের ২য় ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান গত ২২ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে এদিন উৎসবমুখর পরিবেশে সার্টিফিকেট তুলে দেন ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা ও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম। সার্টিফিকেট প্রদানকালে তিনি জানান, সার্টিফিকেট প্রাপ্তরা চলতি বছর থেকেই নিজেদের নিয়োজিত করতে পারবেন ট্যাক্স প্রফেশনে। তাদের পিটিআইএন নাম্বার দেয়া হয়েছে। অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগামের সার্টিফিকেটও তারা পেয়েছে। ট্যাক্স প্রিপেয়ার হিসেবে তাদের নাম আইআরএস’র ডাটা বেইসেও এন্ট্রি হয়ে গেছে ইতোমধ্যে। গত ২১ সেপ্টেম্বর শুক্রবার থেকে এই ব্যাচের ক্লাশ শুরু হয়। তিন মাসব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে ১৫ জন শিক্ষার্থী অংশ নেন।


নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালী মালিকানায় স্থাপিত প্রথম ট্যাক্স প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী সেমিস্টার আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে স্কুল কতৃপক্ষ।
ইনকাম ট্যাক্স স্কুলটির প্রতিষ্ঠাতা কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট, সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, ট্যাক্স কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ট্যাক্স প্রিপারেশন অ্যান্ড প্যøানিং বিষয়ে কম্প্রিহেনসিভ প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই অ্যানুয়েল ফাইলিং সিজন প্রোগামে অভিজ্ঞ ইন্সট্রাকটরগণ ক্লাস নেন। তারা ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেন শিক্ষার্থীদের। তিন মাসে ৬০ ঘন্টার ১৮সিই ক্রেডিটের এ কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের গড়ে তোলা হয়েছে পুরোপুরি ট্যাক্স প্রফেশনাল হিসেবে।
কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের প্রিন্সিপাল এমবিএ ডিগ্রিধারী মোহাম্মদ হাসেম আরো জানান, ‘কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’ তাদের পেশাগত-ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির সেবায় এ ইনকাম ট্যাক্স স্কুলটি চালু করেছে। সফলতার সাথে কোর্স সম্পাদনকারীদের জব পেতে সহযোগিতা করা হবে। তিনি জানান, ট্যাক্স কোর্সে ভর্তির জন্য ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের পরবর্তী ব্যাচ শুরু হবে আগামী মে মাসে এবং শেষ হবে জুলাই মাসে। ভর্তি চলছে মে-জুলাই সেমিস্টারে। কমিউনিটির সেবায় নাম মাত্র ফি নেয়া হয় প্রশিক্ষণার্থীদের কাছ থেকে।


মোহাম্মদ হাসেম আরো জানান, তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সে প্রতি বছর দু’টি সেমিস্টারে ক্লাস নেয়া হবে। প্রতি সেমিস্টারে তিনটি ব্যাচে ৩০ জন করে শিক্ষার্থী নেয়া হবে। একটি সেমিস্টার মে-জুলাই এবং অপরটি সেপ্টেম্বর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সফলতার সাথে ট্যাক্স কোর্স সম্পাদনকারীদের জব পেতেও সহযোগিতা দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
এদিকে, সার্টিফিকেট হাতে পেয়ে দারুণ খুশি কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুলের কৃতি শিক্ষার্থীরা। তারা জানান, ভর্তির পূর্বে ট্যাক্স কিংবা একাউন্টিং বিষয়ে তাদের কোন অভিজ্ঞতাই ছিল না। কিন্তু স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেম খুব সহজ সাবলিলভাবে ইনকাম ট্যাক্স ফাইল করার নিয়ম-কানুনসহ ট্যাক্স বিষয়ে হাতে-কলমে যাবতীয় শিক্ষা দেন। তিন মাসব্যাপি ট্যাক্স কোর্সটি শেষ করতে কোন বেগই পেতে হয়নি তাদের। এখন তারা ট্যাক্স প্রফেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এজন্য তারা স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হাসেমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইনকাম ট্যাক্স স্কুলে ভর্তি সহ অন্যান্য বিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, ৩৭-২০ ৭৪ স্ট্রিট, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন:৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০। www.karnafullytax.com

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV