Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এহছানুল হক মিলনের নিঃশর্ত মুক্তি দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: April 11, 2011 | 12:01 PM

নিউইয়র্ক: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দুই বারের নির্বাচিত সংসদ সদস্য আ.ন.ম এহছানুল হক মিলনের মুক্তির দাবীতে ”মিলন মুক্তি আন্দোলন” যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জ্যাকশন হাইটস্থ গ্রান্ড সুইটস্ রেষ্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিলন মুক্তি আন্দোলনের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জসীম উদ্দিন ভুইয়ার সভাপতিত্ত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শওকত

 

আলী,বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ এস আই শেলী, যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা গোলাম রাব্বানী(নয়ন বাঙ্গালী), তারেক জাগরন কমিটির অন্যতম নেতা রফিকুল ইসলাম ডলার, শেখ সাদি চিশতী, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সোলেমান ভুইয়া, বিএনপি নেতা ও বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কাজী আজহারুল হক মিলন,যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক নেতা নুর মোহাম্মদ, যুক্তরাষ্ট্র বিএনপি’র যুগ্ম-সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র বিএনপি’র যুগ্ম-সম্পাদক ও দ্বেবিদার সরকারী কলেজের সাবেক ভিপি জহির মোল্লা, যুক্তরাষ্ট্র বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম লিটন, সিটি বি এনপি’র সভাপতি গোলাম মাওলা নান্নু, ,ষ্টেট বিএনপি নেতা ও উত্তর বঙ্গ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবূল কাশেম,সহ-সভাপতি ফখরুল ইসলাম মাছুম,রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি সর্দার মোশারফ হোসেন,তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ফারুক হোসেন মজুমদার,গোলাম সারওয়ার, বিএনপি নেতা ইনজিনিয়ার আব্দুল হক চৌধুরী, প্রফেসার আব্দুল মতিন, আব্দুল মান্নান তালুকদার, বিশিষ্ট রিয়েলটর আব্দুর রহমান প্রমুখ।

 

বিএনপি সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল বলেন, বর্তমান আওয়ামীবাকশালী সরকার দেশ চালাতে সম্পূর্ন  ব্যর্থ হয়ে বিরোধী দল দমন শুরু করেছেন যে ব্যক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন করে নকল মুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি করে জাতিকে বাচিয়েছেন তার বিরোদ্ধে একের পর এক মামলা দিয়ে, কারাগারে আটক করে নির্যাতন করা হচ্ছে অবৈধ সরকার ভারতের তাবেদার রাষ্ট্রে পরিনত হয়ে ভারতকে খুশি করার জন্য বিনা শুল্কে ভারতকে ট্রানজিত ব্যবহারের অনুমতি দিয়ে দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হূমকির সম্মুখীন তিনি আরো বলেন মিলনকে নির্যাতন করে তার রাজনীতিকে ধ্বংস করা যাবে না তিনি অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করেনযুক্তরাষ্ট্র বিএনপি  সাংগঠনিক সম্পদক বেলাল মাহমুদ বলেন, মখা আলমগীর একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চ করে সিভিল প্রশাসনকে ধ্বংস করে দিয়েছেন তিনি একজন জ্ঞানপাপী রাষ্ট্রদ্রোহী দেশের জনগন মখা আলমগীরের অন্যায়কে কখনো ক্ষমা করবে না তিনি তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান 

ডঃ শওকত আলী বলেন, সরকার দেশের অর্থনীতিকে সম্মুন্নরুপে ধ্বংস করে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি নোবেলজয়ী ডঃ ইউনুসকে গ্রামীন ব্যাংকের এমডি থেকে বাদ দিয়ে আমাদের দেশের ভাবমূর্তিকে ধ্বংস করেছেনডঃ  এস আই শেলী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজী, টেন্ডারবাজী, খুন, দুনীতি ছাড়া  সরকার আর কিছুই দিতে পারেনি সরকার দলীয় সন্ত্রাসীদের তান্ডবে দেশের মানুষ আজ দিশেহারা দেশের ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে যাচ্ছে সরকারের অপকর্মকে আড়াল করার জন্য মিলনকে গ্রেফতার করে তার উপর নির্মম নির্যাতন করছেন অনতিবিলম্বে মিলনের নিঃশর্ত মুক্তি দাবী করছেনএডভোকেট গোলাম রাব্বানী( নয়ন বাঙ্গালী) সফল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনসহ বিএনপি সকল নেতাকর্মীর মুক্তির জন্য প্রবাসীদেরকে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান

 

শেখ সাদী চিশতী বলেন, এ সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পুর্ন ব্যর্থ। অনতিবিলম্বে ক্ষমতা ত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের দাবী জানান।রফিকুল চৌধুরী ডলার বলেন, এ সরকার  বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন। অহেতুক বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন করে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবী করেন।

আলহাজ্ব সোলেমান ভুইয়া বলেন, মিলনের অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরন করবে। তিনি বিনা সত্ত্বে মিলনের মুক্তি দাবী করেন।আজহারূল হক মিলন বলেন, এ সরকার মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করেছেন। এ সরকার বিশিষ্ট রাজাকার আত্মীয়দের দিয়ে সরকার পরিচালনা করছেন। এ সরকার মুখে বলে একটা কিন্তু কাজেকর্মে সম্পুর্ন উল্টো।নুর মোহাম্মদ বলেন. এ সরকার মিলনের বিরুদ্ধে এতই মামলা দিয়েছেন মহামান্য হাইকোর্ট আর মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি এ সরকারকে মামলাবাজ সরকার হিসেবে আখ্যা দিয়েছেন।কাজী আজম বলেন, এ সরকার গুপ্ত হত্যার সরকার। তিনি এ ব্যর্থ সরকারের পদত্যাদ দাবী করেন।জহির মোল্ল বলেন, এহছানূল মিলন শুধু আমাদের বৃহত্তর কুমিল্লার সন্তান নয়। তিনি বাংলাদেশের কৃতি সন্তান। অবিলম্বে মিলনের মুক্তি দাবী করেন।মানবাধিকার নেতা আব্দুল মান্নান তালুকদার বলেন, এ সরকার মানবাধিকার লঙ্গন করে বর্হিবিশ্বে জনপ্রিয়তা হারিয়েছেন।আব্দুর রহমান বলেন, মিলনের মুক্তি আন্দোলনকে আরো বেগবান করতে হবে।সাইফুল ইসলাম লিটন বলেন, আধুনিক শিক্ষার রুপকার এহসানুল হক মিলনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সভাপতির ভাষনে জসীম উদ্দিন ভুইয়া বলেন, এ সরকার ভারতের তাবেদারী সরকারে পরিনত হয়েছে। বিরোধী রাজনীতিকে ধ্বংস করার জন্য  এ সরকার এহসানূল হক মিলনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে মিলনের রাজনীতিকে ধ্বংস করার চক্রান্ত করছেন। তিনি অবিলম্বে মিলন সহ  সকল রাজবন্দীদের মুক্তি দাবী করেন।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV