Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: April 11, 2011 | 12:16 PM

ইউএসএনিউজ ডেস্ক: ওয়াটসনের বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলাদেশকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া।তখনও হাতে ছিলো ১৪৪ বল।শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার জুম আলট্রা একদিনের সিরিজের দ্বিতীয় খেলায় টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ২২৯ রান করে বাংলাদেশ।
ওয়াটসন মাত্র ৯৬ বলে ১৫টি বিশাল ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ৯৬ বলে ১৮৫ রানে অপরাজিত থাকেন। আর অসিরা সে সুবাদে মাত্র ২৬ ওভারেই বিশাল জয় হস্তগত করে ৩ ম্যাচে ২-০ ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করলো।শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দল মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীসের অর্ধশতকের সুবাদে খেলায় ফিরে আসে।ষষ্ঠ উইকেটে এ দুজন যোগ করেন ৭৯ রান ।দলীয় ১৬৭ রানে রিয়াদ (৩৮) বিদায় নিলেও অবিচল ছিলেন রহীম। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ রানে। রহীমের ৮০ বলের ইনিংসটিতে ৯টি চার ও ১টি ছয় রয়েছে। একদিনের ক্রিকেটে এটি রহীমের অষ্টম অর্ধশতক।
প্রথম ৩০ ওভারে ১০০ রান তোলা বাংলাদেশ শেষ ২০ ওভারে তোলে ১২৯ রান।আর ব্যাটিং ‘পাওয়ার প্লে’র ৪ ওভারে রহীম তান্ডবে ৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।এর আগে ২৭তম ওভারের শেষ বলে দলীয় ৮৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নাফীস। উপরের সারির অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে লড়াইয়ের ক্ষেত্র তিনিই তৈরি করেছিলেন। সাজঘরে ফেরেন ক্রিকেট জীবনের দ্বাদশ অর্ধশতকের পরই, ৫৬ রানে। তার ৭৩ বলের ইনিংসটি সাজান ছিল ৬টি চার দিয়ে।এর আগে একে একে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান (৯), রকিবুল হাসান (০), ইমরুল কায়েস (৫) ও তামিম ইকবাল (৫)। এক পর্যায়ে স্বাগতিকরা ২৮ রানে ৩ উইকেট হারিয়েছিল।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন ৩ উইকেট নেন ৫৪ রানে। স্টিভেন স্মিথ ২ উইকেট নেন ৩৪ রানে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ