Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কে সমাবেশ : ফোন-সোসাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালিয়ে যাবার আহ্বান প্রবাসীদের

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: December 28, 2018 | 3:36 PM

https://www.facebook.com/USANewsNY/videos/997031633829701/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের সমাবেশ ও র‌্যালি। আসন্ন নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীদের সমর্থনে সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চায়নিজ পার্টি হলে গত ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ‘প্রবাসী বাঙালী সমাজ, যুক্তরাষ্ট্র’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য কামনা করে যার যার অবস্থান থেকে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলা হয় খাবার বাড়ি চায়নিজ পার্টি হল।
বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজের পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ কর, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, কার্যকরী সদস্য শরিফ কামরুল আলম হিরা, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা শেখ আতিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, শেখ মকলু মিয়া, হেলাল মাহমুদ, আবদুস সহিদ দুদু, ফখরুল ইসলাম ফখর, ওয়ালী হোসেন, শেখ হাসিনা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ খান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নাফিকুর রহমান তুরান, জায়েন উদ্দিন জাইন, সাংস্কৃতিক সংগঠক জলি কর, দেওয়ান আশরাফ, আল আমিন বাবু, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, ইলিয়ার রহমান, শফিকুল ইসলাম, মিজানুর রহমান চৌধূরী, ফজলুর রহমান, মজিবুর রহমান বিপ্লব, মো. নাদের, গনেস কিত্তনীয়া, শিবলী সাদেক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ চৌধুরী, মুস্তাকিন বিল্লাহ, মুস্তাফিজুর রহমান দুলাল, নান্টু মিয়া, আবদুল ওয়াহিদ প্রমুখ।
সমাবেশে মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির বড় ভাই বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ের বিকল্প নেই। তারা বলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ট সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে প্রবাসীদেরও যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বক্তারা বলেন, মহাজোট থেকে এবার ৩ জন প্রবাসীকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী প্রবাসীদের সম্মানীত করেছেন। তারা নির্বাচিত হলে অন্যান্য প্রবাসীরাও ভবিষ্যতে দেশের রাজনীতিতে নিজেদের আত্মনিয়োগ করতে অনুপ্রাণীত হবেন। বক্তারা আরো বলেন, মহাজোট মনোনীত এসকল প্রার্থী নির্বাচিত হলে সংসদে প্রবাসীদের হয়ে কথা বলবেন। বক্তারা এসময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ‘মহাজোট মনোনীত প্রার্থীদের’ পক্ষে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ফোন-সোসাল মিডিয়ায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভোট কেন্দ্র পাহারার নামে কেউ যদি কোন বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়ার আহ্বান জানান হয় সমাবেশ থেকে।

https://www.facebook.com/USANewsNY/videos/1622746214538267/
https://www.facebook.com/USANewsNY/videos/2288521958051047/
https://www.facebook.com/USANewsNY/videos/299716277346668/
https://www.facebook.com/USANewsNY/videos/647700675645380/
https://www.facebook.com/USANewsNY/videos/670721296656861/
https://www.facebook.com/USANewsNY/videos/389893495115003/
https://www.facebook.com/USANewsNY/videos/2119450195051900/
https://www.facebook.com/USANewsNY/videos/303503846959149/
https://www.facebook.com/USANewsNY/videos/381533132394616/
https://www.facebook.com/USANewsNY/videos/917956028410028/
https://www.facebook.com/USANewsNY/videos/506090726576613/
https://www.facebook.com/USANewsNY/videos/303607547027105/
https://www.facebook.com/USANewsNY/videos/1259466017528131/
https://www.facebook.com/USANewsNY/videos/2187627554787936/
https://www.facebook.com/USANewsNY/videos/2134243159951910/
https://www.facebook.com/USANewsNY/videos/2024924144263413/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV