Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপী সহিংসতার শিকার দেড়শ’ কোটি মানুষ:বিশ্বব্যাংকের প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: April 11, 2011 | 8:25 PM

ইউএসএনিউজ ডেস্ক: সোমবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী সহিংসতার শিকার প্রায় দেড়শ’ কোটি মানুষ।বিশ্বের দেশগুলোতে স্থিতিশীল সরকার গঠনের প্রতি আরও জোর দেওয়া প্রয়োজন। বিচার ব্যবস্থা, পুলিশ ও এরপরেই স্বাস্থ্য এবং শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়, যদি উলি্লখিত ক্ষেত্রে জোর না দেওয়া হয় তবে দারিদ্র্য নিরসনের লক্ষ্য অর্জিত হবে না। স্বাস্থ্য ও শিক্ষায় নির্ধারিত অগ্রগতিও বাধাগ্রস্ত হবে। দাঙ্গা-সহিংসতার কারণে বিশ্বে দেড়শ’ কোটি মানুষ চরম দারিদ্র্যে নিপতিত হচ্ছে। দারিদ্র্যের হার বেড়ে গেছে ২০ শতাংশ।বিশ্বব্যাংকের মতে, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিচার ব্যবস্থার সংস্কারে দুর্নীতি দমন রাষ্ট্রের মনোযোগ খুবই কম। রিপোর্টে বলা হয়, বিচার ব্যবস্থার আশু সংস্কার করা না হলে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক বলেন, ‘আমাদের যদি সহিংসতার চক্র ভাঙতে এবং স্নায়ুচাপ কমাতে হয় তাহলে দেশগুলোকে তাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো আইনগতভাবে আরও বৈধ, জবাবদিহিমূলক এবং সামর্থ্যবান করতে হবে। কারণ এগুলোই নাগরিকদের নিরাপত্তা দেয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয়।’ বিশ্বব্যাংকের ২০১১ সালের উন্নয়ন রিপোর্টে দ্বন্দ্ব ও সহিংসতা কীভাবে অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে বলা হয়, এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে যেসব দেশ সফল হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে তাদের থেকে শিক্ষা নিতে হবে। সমীক্ষায় সোমালিয়ার জলদস্যু, আফগানিস্তানে অব্যাহত সহিংসতা, আমেরিকার বিভিন্ন দেশে মাদক চোরাচালান থেকে সফলভাবে রাজনৈতিক উত্তরণের বিষয়টি তুলে ধরা হয়। উত্তর আয়ারল্যান্ড ও ইন্দোনেশিয়ায় সফলভাবে রাজনৈতিক উত্তরণের ঘটনা ঘটে। অধিকাংশ উন্নয়নশীল দেশে বারবার সহিংসতার আবর্তনে ব্যাপক মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে। সংঘাত, সহিংসতা ও মানবিক বিপর্যয়ের কারণে ৪ কোটি ২০ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে হয়। জোয়েলিক সংঘাত ও সহিংসতাকে বিশ্বব্যাংকের একটি প্রধান ইস্যু হিসেবে চিহ্নিত করেন।এর থেকে উত্তরণের জন্য ৫টি পয়েন্টের রোডম্যাপের কথা উলেল্গখ করে রিপোর্টে বলা হয়, স্থিতিশীলতার অন্যতম উপায় হচ্ছে প্রাতিষ্ঠানিক বৈধতা প্রতিষ্ঠা করা। নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের জন্য বিনিয়োগ, আরও কর্মমুখী হতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও একটি সমস্যার সমাধানে বিভিন্ন ‘স্তর’-এ উদ্যোগ গ্রহণের জন্যও বিশ্বব্যাংক আহ্বান জানায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV