Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

অসম্ভবকে সম্ভব করা জমজ বোন, অক্সফোর্ডে পড়াশোনার জন্য প্রস্তুত হচ্ছেন

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: January 2, 2019 | 9:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জয়নব আর জান্নাত রহমান (১৬)। বৃটেনে বসবাসকারী এই দুই বোন সব অসম্ভবের বিরুদ্ধে লড়াই করে বেঁচে আছেন। তারা জমজ বোন। মায়ের গর্ভে তারা ছিল জোড়া লাগা অবস্থায়। ওই সময়ই চিকিৎসকরা গর্ভপাত করে তাদেরকে ফেলে দিতে পরামর্শ দিয়েছিলেন। তারা বলেছিলেন, এ শিশুদের জন্মের পর বেঁচে থাকার সম্ভাবনা দশ লাখের মধ্যে এক ভাগ। কিন্তু সেই ভবিষ্যতবাণী মিথ্যে হয়ে গেছে। বেঁচে আছে জয়নব আর জান্নাত।

এখন তারা অভিজাত অক্সফোর্ডে পড়াশোনার জন্য প্রস্তুত হচ্ছেন। তাদেরকে নিয়ে একটি ফিচার প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ডেইলি মেইল। 

জয়নব ও জান্নাতের মা নিপা (৩৬) একজন নার্স। আর পিতা লুৎফর (৪২) একজন ব্যবসা বিষয়ক পরিচালক। তাদের বসবাস পূর্ব লন্ডনে। নিপা যখন সন্তান সম্ভাবা হন তখন চিকিৎসকরা তাকে বলেন, তার গর্ভে রয়েছে পেটে জোড়া লাগা জমজ দুই মেয়ে। তারা জন্ম নেয়ার পর তাদের ভবিষ্যত অনিশ্চিত। তাই গর্ভপাত করে ফেলাই উত্তম। কিন্তু নিপা ও লুৎফর তা শোনেন নি। যথারীতি জন্ম নেয় জয়নব ও জান্নাত। ঠিকই বুকে, পেটে, লিভারে তাদের জোড়া লাগা। এই জোড়া না ছুটালে তারা বড় হয়ে জটিলতার মুখোমুখি পড়বে। তাই পিতামাতাকে সিদ্ধান্ত নিতে হলো, জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে পাঠানো হলো অপারেশন থিয়েটারে। তখন জয়নব ও জান্নাতের বয়স মাত্র ৬ সপ্তাহ। তাদের ওপর চালানো হলো অস্ত্রোপচার। সাড়ে চার ঘন্টার অস্ত্রোপচারে আলাদা হলো তারা। সবার তখন মুখে কোনো কথা নেই, বাঁচবে তো মেয়ে দুটি! 

কিন্তু সব জটিলতাকে পশ্চাতে ফেলে, সব অসম্ভবকে সম্ভব করে সেই জয়নব আর জান্নাত বেঁচে আছে এখনও। তাদের বয়স এখন ১৬ বছর। সুস্থ আছে তারা। তাদেরকে হাসিখুশি দেখায়। এখন তাদের স্বপ্ন অক্সফোর্ডে পড়া। 

তাদের মা নিপা ও পিতা লুৎফর তাই এখন গর্ব করেন। নিপা বলেন, এখন আমাদের মনে হয় আমরা এক ভয়াবহতাকে অনেক দূরে ফেলে এসেছি। আজকের এই দিনটিকে ওই সময় আমি কখনো কল্পনা করারও সাহস পাই নি। কিন্তু এখন যখন মেয়েদের দিকে তাকাই তখন বিস্ময়ে, আনন্দে বুকটা ভরে যায়। গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে ২০ সদস্যের শক্তিশালী সার্জিকেল টিম তাদেরকে আলাদা করেছেন। এখন তারা এ-স্টার প্রত্যাশী শিক্ষার্থী। 

জয়নবের প্রত্যাশা কেমব্রিজে পড়ার। গ্রেট অরমন্ড স্ট্রিটে একজন  পুষ্টিবিদ হতে চায় সে। অন্যদিকে তিনটি ভাষা নিয়ে পড়াশোনা করছে জান্নাত। তার পরিকল্পনা অক্সফোর্ডে পড়াশোনা করা এবং একজন আইনজীবী হওয়া। 

মেয়েদের এমন অর্জনে পিতা লুৎফর গর্বিত। তিনি বলেন, এই বিশ্বে আমিই সবচেয়ে সৌভাগ্যবান পিতা। আমি যখন দুটি মেয়ের দিকে তাকাই তখন মনে হয়, আল্লাহ আমাকে উপহার হিসেবে ওদের পাঠিয়েছেন। সেই উপহারকে এখনও আমরা লালন করছি, প্রতিদিন। তারা দু’জনেই আমাদেরকে গর্বিত করেছে। তারা আমার কাছে এক অলৌকিক বিষয়। আমি তাদেরকে বলেছি, এই বিশ্বের খুব মহৎ প্রয়োজনে তাদেরকে এখানে পাঠানো হয়েছে। মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে এবং সম্মান করতে হবে। 

১লা ডিসেম্বর ১৬ বছর পূর্ণ করেছে জয়নব ও জান্নাত। তাদের মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ জীবনীশক্তি। তারা বলেছে, আলাদা করা হলেও তারা এখন একে অন্যের বেস্ট ফ্রেন্ড। তারা শুধু একটি রাত আলাদা কাটিয়েছে। জান্নাত বলেছে, ওটা ছিল একটি স্কুলের রাত। সে রাতে আমি ভাল ছিলাম না। আমরা আলাদা থাকতে চাই না। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ