Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত ফিলিস্তিন,তিন বিশ্ব সংস্থার সমর্থন:জাতিসংঘ, আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: April 12, 2011 | 11:29 PM

ইউএসএনিউজ ডেস্ক: রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির পথে গুরুত্বপূর্ণ তিন বিশ্ব সংস্থার সমর্থন পেয়েছে ফিলিস্তিন। পৃথক প্রতিবেদনে জাতিসংঘ, আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক বলেছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের জন্য ফিলিস্তিন প্রস্তুত। নিজেদের ভূখণ্ড সুষ্ঠুভাবে শাসনের সক্ষমতাও আছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের। প্রতিবেদনগুলো আজ ব্রাসেলসে দাতাদেশগুলোর বৈঠকে উপস্থাপন করা হবে।গতকাল জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ সমন্বয়কারীর প্রতিবেদনে বলা হয়, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত। জাতিসংঘ যে ছয়টি এলাকায় কার্যক্রম পরিচালনা করছে সে এলাকাগুলোর অভিজ্ঞতায় বলা যায়, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা অর্জন করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।’ প্রতিবেদনের সঙ্গে যুক্ত বিবৃতিতে জাতিসংঘের সমন্বয়কারী রবার্ট সেরি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের এ অর্জন খাটো করে দেখা উচিত হবে না।অগ্রগতি অব্যাহত রাখতে হলে জরুরি ভিত্তিতে দুই রাষ্ট্র সমাধানের লক্ষ্যে শান্তি আলোচনা চালু করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ইসরায়েলকে।’ ফিলিস্তিনি কর্তৃপক্ষ-হামাস বিরোধ দূর করার জন্যও তাগিদ দেন সেরি। আইএমএফের প্রতিবেদনে বলা হয়, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি স্বাধীন দেশের অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরো প্রস্তুত।’ বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ‘প্রাতিষ্ঠানিক অবকাঠামোর বিস্তার ও জনসেবার যে অবস্থা আছে, তা অব্যাহত থাকলে নিকট-ভবিষ্যতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া সম্ভব।’
এই প্রথম বিশ্বব্যাংক ও আইএমএফের কোনো প্রতিবেদনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পক্ষে মত দেওয়া হলো। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর এ ‘ইতিবাচক’ মূল্যায়ন বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার পথে ফিলিস্তিনকে অনেক সাহায্য করবে। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক থেকে এ স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেখানে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে নিজেদের প্রস্তুতির প্রমাণ হিসেবে আন্তর্জাতিক সংস্থার এ প্রতিবেদনগুলো উপস্থাপন করতে পারবে তারা।
১৯৮৮ সালে স্বাধীনতার ঘোষণা দিলেও এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পায়নি ফিলিস্তিন। ফলে শতাধিক দেশ স্বীকৃতি দিলেও আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে না ফিলিস্তিন। সীমান্ত ও অন্যান্য ইস্যুর সুরাহা না করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করছে ইসরায়েল।
দেশটি পশ্চিমতীরের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। ওইসব এলাকায় বিপুল পরিমাণ ইসরায়েলি সেনাও মোতায়েন আছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো শান্তি আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও তা ফলপ্রসূ হয়নি। এ পরিস্থিতিতে জাতিসংঘের কাছ থেকে একতরফা স্বীকৃতি আদায়ের পরিকল্পনা নিয়েছে ফিলিস্তিন। সূত্র : এএফপি, নিউ ইয়র্ক টাইমস।কালের কন্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV