নিউজার্সি রাজ্যে প্লেইন্সবরো টাউটশিপের কাউন্সিলম্যান হিসেবে শপথ নিলেন মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের প্লেইন্সবরো টাউটশিপের কমিটিম্যান (কাউন্সিলম্যান) হিসেবে ২ জানুয়ারি অনাড়ম্বর এক অনুষ্ঠানে শপথ নিলেন মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী। তিন বছর মেয়াদি এ আসনে জন্য এটি হচ্ছে তার চতুর্থ বিজয়। ২০০৭ সাল থেকেই তিনি জয়ী হয়ে আসছেন ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে।
উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনে ড. নবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আরও উল্লেখ্য, প্লেইন্সবরো টাউনশিপে আর কোন বাংলাদেশি থাকেন না। অর্থাৎ শ্বেতাঙ্গ অধ্যুষিত এ এলাকার সকল মানুষের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন টাঙ্গাইলের সন্তান ড. নূরনবী। ২০২১ সাল পর্যন্ত মেয়াদে সুন্দরভাবে দায়িত্ব পালনে প্রবাসীদের আন্তরিক সমর্থন কামনা করেছেন তিনি। এনআরবি নিউজ
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








