মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে মার্কিন কংগ্রেসে তীব্র দ্বন্দ্ব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন কংগ্রেসের নবনির্বাচিত সদস্যরা বৃহস্পতিবার শপথ নিয়েছেন। ক্ষমতাসীন রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হলেও নিম্নকক্ষে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনেই মার্কিন সরকারের সাম্প্রতিক অচলাবস্থা নিরসনে একটি বিল পাস করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। যাতে ট্রাম্পের দাবি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয় নি। অন্যদিকে, প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্প ও রিপাবলিকান সিনেটররা আগেই হুমকি দিয়ে রেখেছেন যে, ট্রাম্পের সমর্থন ছাড়া তারা কোনো বিলের পক্ষে ভোট দেবেন না। তাই হাউজ অব কমন্সে বৃহস্পতিবার পাস হওয়া বিলটি নিশ্চিতভাবেই সিনেটে বাধার মুখে পড়তে যাচ্ছে। এর মধ্য দিয়ে ক্ষমতায় বসার পর প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে এই প্রথম বড় ধরনের কোনো প্রতিবন্ধকতার মুখে পড়লেন।
বিবিসির খবরে বলা হয়েছে, ডেমোক্রেট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ তথা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ মার্কিন সরকারে আংশিক অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিয়েছে।
নিশ্চিতভাইে সীমান্তে দেয়াল নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ না রেখে ডেমোক্রেটদের নেয়া যেকোনো উদ্যোগে প্রেসিডেন্ট ট্রাম্প বাধা দেবেন। ইতিমধ্যেই ডনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণ প্রকল্পে অর্থায়ন করা না হলে তিনি যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করবেন। বিপরীতে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের এই দেয়াল নির্মাণ প্রকল্পকে ‘নীতিবিবর্জিত’ আখ্যা দিয়েছেন।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে কংগ্রেসে তীব্র দ্বন্দ্ব সৃষ্টির শঙ্কা রয়েছে। নিয়ম অনুযায়ী, যেকোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রথমে নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে উত্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুমোদন করলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে তোলা হয়। সেখানে পাস হওয়ার পর প্রেসিডেন্ট চূড়ান্তভাবে ওই প্রস্তাবটিকে কার্যকর করার নির্দেশ দেন বা আইনে পরিণত করেন। অর্থাৎ যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সিনেটের হাতে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন করেন না এমন কোনো প্রস্তাবের পক্ষে তারা ভোট দেবেন না। ইতিমধ্যে নিম্নকক্ষে একটি বিল পাস করা হয়েছে। যাতে সীমান্ত নিরাপত্তার জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ১.৩ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি এতে। ডেমোক্রেটরা এই বিল নিয়ে এগিয়ে যেতে চাইছেন। তাদের যুক্তি, গত মাসে সিনেটে যে বিল পাস করা হয়েছে, এই বিলটিও একই রকম। তখন প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে বরাদ্দ পাওয়ার জন্য এত কঠোর অবস্থানে ছিলেন না। যা হোক, সিনেটে রিপাবলিকানদের নেতা ম্যাককনেল ডেমোক্রেটদের এই প্রচেষ্টাকে রাজনৈতিক প্রদর্শনী আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যময় কংগ্রেসের যাত্রা শুরু হয়। নিম্নকক্ষে শপথ নিয়েছেন ১০২ জন নারী। আর সিনেটর হিসেবে শপথ নিয়েছেন ২৫ নারী। কংগ্রেসে এত বিপুল সংখ্যক নারী সদস্যের উপস্থিতি যুক্তরাষ্ট্র এর আগে দেখেনি। এ ছাড়া প্রথমবারের মতো এবারের কংগ্রেসের অংশ হয়েছেন দু’জন মুসলিম নারী- রাশিদা তালিব ও ইলহান ওমর। দুই আদিবাসী নারীও কংগ্রেস সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন- নিউ মেক্সিকোর ডেব্রা হাল্যান্ড ও কানমাসের শেরিক ডেভিডস।
ডেমোক্রেট নিয়ন্ত্রিত নিম্নকক্ষের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পোলেসি। ক্যালিফোর্নিয়ার এই রাজনীতিবিদ দ্বিতীয়বারের মতো এ পদে বসলেন। যার ফলে এখন তিনি যুক্তরাষ্ট্রের তৃতীয় ক্ষমতাধর রাজনীতিবিদে পরিণত হয়েছেন। এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নিম্নকক্ষের স্পিকারের দায়িত্ব পালন করেন। এখন পর্যন্ত তিনিই স্পিকারের দায়িত্ব পালন করা একমাত্র নারী। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!