Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় গেমস সেন্টারে গুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: January 5, 2019 | 12:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ার একটি গেমস সেন্টারে খেলা চলাকালে গুলিবর্ষণে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। ৪ জন আহত হয়েছে। গ্যাবল হাউস নামের একটি বৌলিং অ্যালেতে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

লস অ্যাঞ্জেলস শহর থেকে ঘটনাস্থলটি ২০ কিলোমিটার দূরে। বৌলিং অ্যালেটি রাত তিনটা পর্যন্ত খোলা থাকে।

পুলিশ টুইটারে জানায়, গভীর রাতে ফোন করে জানানো হয় বৌলিং অ্যালেটিতে গোলাগুলি শুরু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

বৌলিং অ্যালেতে থাকা তিন ব্যক্তি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের দুইজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অপর দুইজনও চিকিৎসা নিয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV