Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকায় ৭৫ লাখ প্রেমিক-প্রেমিকা ‘লিভ টুগেদার’ করছেন অর্থ সাশ্রয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: April 13, 2011 | 10:33 PM

 এনা : বিয়ে হয়নি, অথচ স্বামী-স্ত্রীর ন্যায় একত্রে বসবাস করছেন এমন আমেরিকান নারী-পুরুষের সংখ্যা ৭৫ লাখ। ইউএস সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী, ৬৯/৭০ বছরের অধিক বয়েসী অনেক অবিবাহিত আমেরিকান ‘লিভিং টুগেদার’ করছেন।এর ফলে অর্থনৈতিক সাশ্রয় ঘটছে। উভয়ে সমান ভাগ করে সবকিছু বহন করছেন। অবসরের ভাতা পৃথকভাবে পাওয়ায় তাদের দিন কাটছে চমতকারভাবে।একদিকে মন্দা, অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তে থাকায় স্বল্প আয়ের আমেরিকানরা নাজুক পরিস্খিতিতে রয়েছেন গত দু’বছর যাবত। এমনি কঠিন পরিস্খিতিতে যারা চাকরি হারাচ্ছেন, তাদের অবস্খা অকল্পনীয়। কিন্তু জীবন তো থেমে থাকে না। বিকল্প হিসেবে অনেকের বিয়ের বয়স অতিবাহিত হলেও বিয়ের পিড়িতে তারা বসতে নারাজ। আবার অনেকে ২০/২৫ বছর যাবত বয়ফেন্সন্ড-গার্লফেন্সন্ড হিসেবে বাস করে সন্তানাদি নেয়ার পরও আনুষ্ঠানিকভাবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হননি। চাকরি অথবা ব্যবসা থেকে অবসর নিয়েছেন, তবুও বিয়ে করছেন না। এমন আমেরিকানদের ব্যাপারে ইউএসএ টুডে অনুসন্ধানী এক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে সামগ্রিক পরিস্খিতি উপস্খাপনকালে বলা হয়েছে, ৭১ বছর বয়েসী টম ব্যাক এবং ৬৯ বছর বয়েসী গ্রিটা কহেন গত ১৩ বছর যাবত ‘লিভ টুগেদার’ করছেন। তারা আগে পৃথক বাসায় থাকতেন। এখন একই বাসা এবং একই বিছানায় ঘুমান। দিনভর একত্রে চলাফেরা করেন। কেনাকাটা করেন একত্রে। রান্না অথবা হোটেলের ব্যয়ও ফিফটি ফিফটি হারে বহন করেন। এর ফলে এ দম্পতির অবসর সময় আনন্দে কাটছে। অবসরভাতা অথবা সোস্যাল সিকিউরিটি বেনিফিট হিসেবে তারা আলাদাভাবে যে চেক পাচ্ছেন তা দিয়ে উভয়ের মাসিক খরচে ঘাটতি পড়ে না। একইভাবে কর্মজীবী প্রেমিক-প্রেমিকারাও একই বিছানায় ঘুমানো সত্বেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হিমসিম খাচ্ছেন খরচের কথা চিন্তা করে। অথচ প্রেমিক-প্রেমিকা উভয়েই চাকরি করছেন। তাদের ধারণা, বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে বাস করতে ব্যয় বাড়বে। এখন যেভাবে চলাফেরা করছেন কিংবা দিনের খাবারের তালিকা তৈরী করছেন-বিবাহিত দম্পতি হলে বিষয়টি অন্যরকম হবে। খরচও বাড়বে।

 

 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV