সোয়া বছরে ৩৫০ ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে আসা বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে
এনা : গত সোয়া বছরে আল ক্বায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে সম্পর্ক রয়েছে এমন ৩৫০ ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে আসা বিমান থেকে নামিয়ে দেয়া হয়। ২০০৯ সালের বড়দিনে নাইজেরিয়া থেকে মিশিগানের ডেট্রয়েট এয়ারপোর্টে আগত যাত্রীবাহী বিমানের একজন যাত্রী কর্তৃক বোমা উড়িয়ে দেয়ার চেষ্টাকালে পার্শ্ববর্তী আরেক যাত্রী তাকে জাপটে ধরায় ভয়ংকর একটি পরিস্খিতি থেকে রক্ষা পায় এ বিমানের যাত্রীরা। তারপর থেকেই যুক্তরাষ্ট্রে আসা সকল ফ্লাইটের যাত্রীর ব্যাপারে কঠোরতা অবলম্বন করা হয়েছে। সকল যাত্রীকে জুতা খুলতে হয়, হাতে নেয়া ব্যাগে শ্যাম্পোসহ বিষ্ফোরনে সহায়ক তরল পদার্থ বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, প্রয়োজনে যাত্রীদের কাপড় খুলে তল্লাশী করা হচ্ছে। এরপরেও সন্দেহজনক লোকজনের গতিরোধ করা অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমান ছাড়ার আগেই সকল যাত্রীর তালিকার সাথে সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকার সাথে মিলিয়ে দেখা হয়।
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে








