Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক কারাগারে

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: April 13, 2011 | 11:21 PM

ইউএসএনিউজ ডেস্ক: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে। এরপর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। সেখানে আটকে রাখা হবে ১৫ দিন। গতকাল মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। এক মুখপাত্র বলেছেন, সরকারি প্রসিকিউটর আবদেল মাগুইদ মাহমুদ ওই আটকাদেশকে অনুমোদন করেছেন। হোসনি মুবারক ও তার দুই ছেলে গামাল ও আলাকে আটক করা হয়েছে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায়। তবে মুবারককে যে ১৫ দিন আটকে রাখা হবে তা কোথায় তা জানা যায়নি। তবে তার দুই ছেলেকে শারম আল শেখ থেকে কায়রোর তোরা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। রোববার সরকারি প্রসিকিউটর আবদেল মাগুইদ মাহমুদ তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এর অধীনে তাদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে। এর আগে শারম আল শেখের বাড়িতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওদিকে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার ও তা মোকাবিলা করতে হবে এমন খবর শুনে হোসনি মুবারকের হার্ট এটাক হয়েছিল। অনলাইন গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার মুবারক জানতে পারেন তাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। এ খবর পাওয়ার পরই তিনি খাদ্য ও পানীয় গ্রহণে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে শারম আল শেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরই তার হার্ট অ্যাটাক হয়। এরপর ৮২ বছর বয়সী মুবারককে হাসপাতালে নেয়া হয়।

ট্যাগ:
Situs Streaming JAV