ঝরা-জীর্ণতা মুছে বর্ষবরণ আজ-শুভ নববর্ষ ১৪১৮
ইউএসএ নিউজ: কালের যাত্রা নিরন্তর, নিরবধি। মহাকালের রথ সেই পথযাত্রায় পেরিয়ে গেল ১৪১৭ বাংলা বর্ষের সীমারেখা। ‘মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা’- বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার এ পঙ্ক্তির মতোই আজ নতুনকে স্বাগত জানাবে পুরো বাঙালি। মহাপরিক্রমার সূর্যস্নানে আলোকিত বছরের প্রথম দিনে শুরু হবে অতীতের জরা-দুঃখ, ব্যর্থতা, গ্লানি আর হতাশাকে পেছনে ফেলে স্বপ্নের সন্ধানে যাত্রা। নব-উদ্যম আর প্রত্যাশায় পুরো জাতি বরণ করবে বাংলা বছরকে। আজ পহেলা বৈশাখ। শুভ নববর্ষ। ১৪১৮ সাল। বছর ঘুরে আবার এসেছে নতুন বছর। নতুন সকাল। নতুন দিন। গতকালের সূর্যাস্তের পর আজকের সূর্যোদয়ের আলোকচ্ছটায় বাংলা দিনপঞ্জিতে যোগ হচ্ছে আরও একটি বছর।নতুন বছরের পরিক্রমা শুরু হলো বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে। বাংলা ভাষাভাষীর জীবনে এল এক অমলিন আনন্দের দিন। আজ বৈশাখী উৎসব।আজ এক প্রেরণার দিনও। ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষ এক অভিন্ন হূদয়াবেগ নিয়ে মিলিত হবে একই উপলক্ষে। পয়লা বৈশাখ ছাড়া এত বড় সর্বজনীন উৎসবের উপলক্ষ আর নেই। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি তার আপন সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে জাতিসত্তার পরিচয়কে নতুন তাৎপর্যে উপলব্ধি করে গৌরব বোধ করে। এই গৌরব ও চেতনাই বাঙালিকে প্রেরণা জুগিয়েছে আপন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes