Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শো টাইম মিউজিকের উৎসবে থাকছে ৬০ রকমের পিঠা

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: January 10, 2019 | 10:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ৫০ থেকে ৬০ রকমের পিঠা নিয়ে আগামী ২০ জানুয়ারি নিউইয়র্কে শো টাইম মিউজিকের ‘চতুর্থ বার্ষিক পিঠা উৎসব’ হবে। একই সঙ্গে থাকবে বাঙালি ঐতিহ্যের পোশাক আর পণ্যের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল বুধবার সন্ধ্যায় ‘মিট দ্য প্রেস’-এ এসব তথ্য জানান পিঠা উৎসবের হোস্ট সংগঠন ‘শো টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম। 
সংবাদ সম্মেলনে আলমগীর খান ছাড়াও বক্তব্য রাখেন চৌধুরী এন্ড ফ্রানজনির দুই আইনজীবি এটর্নী শাহরিয়ার চৌধুরী, মোহাম্মদ আতিফ, ডাঃ খন্দকার ফেরদৌস এমডি, বোম্বে থিয়েটারের মালিক মোহাম্মদ আসিফ এবং ল’ফার্ম চৌধুরী এন্ড ফ্রানজনির কম্যুনিকেশন ম্যানেজার নুসরাত শারমিন তিশাম এবং উৎসব কমিটির সদস্য সচিব মিয়া মোহাম্মদ দুলাল। জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে কুইন্স প্যালেসে ২০ জানুয়ারি রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত্য এ উৎসব চলবে রাত ১১টা পর্যন্ত। প্রবেশ মূল্যহীন এই উৎসবে শীতের পিঠার আমেজে চলবে ফ্যাশন শো এবং সঙ্গীতানুষ্ঠান। নাম মাত্র মূল্যে পিঠা কিনে খেতে হবে। দেশ ও প্রবাসের বরেণ্য শিল্পীরা এতে অংশ নেবেন। ‘চৌধুরী এ্যান্ড ফ্রাঞ্জনী’ নামক একটি ল’ ফার্ম সর্বাত্মক সহায়তা করছে এই উৎসবে। 

পিঠা উৎসব কমিটির সদস্য-সচিব মিয়া মোহাম্মদ দুলাল এ সময় উল্লেখ করেন, প্রবাস-প্রজন্মে বাঙালি ঐতিহ্যের অপূর্ব নিদর্শনসমূহ জাগ্রত রাখার অভিপ্রায়ে এ আয়োজন করা হয়েছে। একে সর্বাঙ্গীনভাবে সফল করতে নিউইয়র্কের বাংলা ভাষার গণমাধ্যমগুলোর অপরিসীম ভূমিকা রয়েছে। অতীতের মত আশা করছি এখনও গণমাধ্যমগুলোকে পাশে পাবো।
কমিউনিটির খ্যাতিমান চিকিৎসক ফেরদৌস খন্দকার বলেন, বাঙালি সংস্কৃতিকে এই প্রবাসে লালন ও বিকাশে প্রবাসের সবচেয়ে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী শো-টাইম মিউজি বহু বছর ধরেই কাজ করছে। গত কয়েক বছরে পিঠা উৎসবের আমেজও বিস্তৃত হয়েছে নিউইয়র্কসহ সমগ্র উত্তর আমেরিকায়। 

মিট দ্য প্রেসে শুভেচ্ছা বক্তব্য দেন ‘চৌধুরী এ্যান্ড ফ্রাঞ্জনী’ ল’ ফার্মের এটর্নী শাহরিয়ার চৌধুরী এবং আতিফ চৌধুরী। পিঠা উৎসবের নেপথ্য সংগঠক নূসরাতও কথা বলেন বিভিন্ন প্রসঙ্গে।বাংলাদেশী নুসরাত শারমিন তিশাম বলেন, আমাদের কম্যুউনিটির অনেকের আইনী সহায়তার প্রয়োজন হয়। কিন্তু যে বিষয়ে তার আইনী পরামর্শ বা সেবা প্রয়োজন তারা ইংরেজীতে তা ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন না। ফলে তাদের অনেক সমস্যার সম্মূখীন হতে হয়। এজন্য আমরা সার্বক্ষনিক বাংলায় কেস স্টোরি নিয়ে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ