Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমানের সংবর্ধনা সোমবার

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: January 12, 2019 | 4:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমান সহ মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের গণ সংবর্ধনা দেয়া হবে আগামী ১৪ জানুয়ারী সোমবার। ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’-অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টার এদিন সন্ধ্যা ৭টায় জর্জিয়ার নরক্রোসের ২০৫১ বিভার রুইন রোডের ইন্ডিয়ান গ্রিলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।


গত ৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে অ্যাসাল’র আজীবন সদস্য শেখ রহমান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাকে সহ অন্যান্যদের বাংলাদেশী-আমেরিকান সহ বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে ব্যাপকভাবে সংবর্ধিত করা হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি আমেরিকান সিনেটর কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য।
অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন এবং সেক্রেটারি সৈয়দ আলম প্রবাসী বাংলাদেশীদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV