যুক্তরাষ্ট্রে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাষ্ট্র-প্রবাসী বাঙালিরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখকে বরণ করে নিয়েছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে কর্মদিবস থাকলেও বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে ছিল উৎসবের আমেজ।নিউইয়র্কে বাংলা নববর্ষের সবচেয়ে বড় মিলনমেলা হয় জ্যাকসন হাইটস চত্বরে। বিকেল থেকে পুরো ৭৩ স্ট্রিট যেন হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ।

কুইন্স ও ব্রুকলীনে পান্তা-ইলিশের আমেজে বাঙালি প্রাণের মিলনমেলা ঘটেছিল। অলি-গলিতে বাঙালি সাজে পোষাক পরে নারী-পুরুষের আনাগোনা ভিন্ন এক আমেজ সৃষ্টি করে। বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্মসহ ছেলে-মেয়েরা এসো হে বৈশাখ এসো এসো-গান গাইতে গাইতে এ শোভাযাত্রায় সামিল হয। এ সময় জ্যাকসন হাইটসের ভিন্ন ভাষাভাষীর মানুষেরা বাঙালিদের অদ্ভূত এ আয়োজনে অভিভূত হন, থমকে দাঁড়ায় সবধরনের যানবাহন। শোভাযাত্রার পর শুরু হয় পান্তা-ইলিশের আসর।
নিউইয়র্কের মতো নিউজার্সি, ওয়াশিংটন ডিসি, টেক্সাস, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেসেও বাংলাদেশিরা মেতে ওঠেন উৎসবে-আনন্দে। প্রবাসী বাঙালি নারীরা লাল-সাদা শাড়ি পরে যোগ দেন অনুষ্ঠানে। দেশের মতোই আনন্দ শোভাযাত্রা, নাচে-গানে বরণ করে নেন নতুন বছরকে, স্মরণ করেন দূর দেশে থাকা স্বজনদের।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030