Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফোবানার নাম বেআইনিভাবে ব্যবহার না করার সতর্কবার্তা

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: January 16, 2019 | 12:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফোবানা সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ফোবানার নাম বেআইনিভাবে ব্যবহার করার প্রবণতাও বাড়ছে। তাই সর্বসাধারণের সুবিধার্থে একটি সতর্কবার্তা দিয়েছেন ফোবানা এক্সিকিউটিভ চেয়ারপার্সন ও লিগ্যাল কমিটির চেয়ারপার্সন মীর চৌধুরী এবং ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারী ও মিডিয়া ও পাবলিক এওয়ারনেস কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।
১৩ জানুয়ারি প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ এনআরবি নিউজকে প্রদত্ত এই সতর্কবার্তায় তারা উল্লেখ করেছেন, ‘ফোবানা একটি প্রতিষ্ঠিত সংগঠনের নাম, যারা গত ৩২ বছর ধরে উত্তর আমেরিকায় প্রতি বছর সম্মেলন করে আসছে, যা ‘ফোবানা’ নামে পরিচিত। ইউএসপিটিও ফোবানাকে আগামী ১০ বছরের জন্য ‘ফোবানা’ ট্রেডমার্ক ব্যবহারের একচ্ছত্র মালিকানা দিয়েছে-যা কোনভাবেই আর কেউ দাবি করতে পারবে না। একে বলে ‘ট্রেডমার্ক ইনকনটেস্টাবিলিটি’ । এটা ল্যানহাম এ্যাক্ট-এর ১৫ ধারার ১০৬৫ উপ-ধারায় বর্ণিত। এই আইনের আওতায় ফোবানা এবং ফোবানার নামের সাথে কাছাকাছি মিল থাকা যে কোন নাম, লগো, ঠিকানা ইত্যাদি অন্তর্ভুক্ত। এছাড়া ফোবানা বাংলাদেশেও একটি ট্রেডমার্ককৃত সংগঠন।’

আরো বলা হয়েছে, ‘এই বছর (২০১৯) শুধুমাত্র নিউইয়র্কের ‘ড্রামা সার্কল’ এবং আগামী বছর (২০২০) শুধুমাত্র ‘বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস’ (বান্ট) সম্মেলনের নানাবিধ প্রচারণা এবং সাংগঠনিক কর্মকান্ডের জন্য ‘ফোবানা’ নাম, লগো ইত্যাদি ব্যবহার করার অনুমতিপ্রাপ্ত। এই দুই সংগঠন ছাড়া যদি কেউ বেআইনিভাবে ‘ফোবানার’ নাম ব্যবহার করেন, তবে তা হবে ল্যানহাম এ্যাক্ট-এর ১৫ ধারার ১০৬৫ উপ-ধারায় আইনত: দন্ডনীয়।’

সতর্কবার্তায় বিশেষভাবে বলা হয়েছে, ফোবানা এক্সিকিউটিভ চেয়ারপার্সন ও লিগ্যাল কমিটির চেয়ারপার্সন মীর চৌধুরী এবং ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারী ও মিডিয়া ও পাবলিক এওয়ারনেস কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর তত্ত্বাবধানে ফোবানার আইনজীবীরা সব মিডিয়ার প্রতি লক্ষ্য রাখেন এবং ফোবানা সম্পর্কিত সকল খবরাখবর সযতেœ সংগ্রহ করে থাকেন। তাই মিডিয়াতে ছাপানো বা টিভিতে দেখানো যে কোন খবর অথবা ফোন ক্যামেরায় ধারণ করা ছবি বা ভিডিও আদালতে পেশ করার সকল প্রস্তুতি ফোবানার নেয়া আছে।’

আরো বলা হয়েছে, ‘ইতিমধ্যে নিউইয়র্কের একটি সংঘবদ্ধ দুষ্টচক্র ফোবানার নাম অবৈধভাবে ব্যবহার করে একটি অনুষ্ঠান করার চেষ্টা করছে। যার প্রেক্ষিতে ফোবানার লিগ্যাল টিম ওয়াশিংটন ডিসির বিখ্যাত আইনজীবীদের সমন্বয়ে তাদের প্রত্যেককে এবং তাদের বুকিংকৃত হোটেল কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। এরপরও যদি তাদের এই অবৈধ কার্যক্রম বন্ধ না হয়, তা হলে তাদেরকে আইনের কাঠগড়ায় দাড় করানো হবে। এছাড়া জ্ঞাত বা অজ্ঞাতসারে “ফোবানার” নাম ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV