‘রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বানাবে’-আনুষ্ঠানিকভাবে প্রাকনির্বাচনী প্রচারণা শুরু ওবামার

বৃহস্পতিবার শিকাগোয়ে প্রাকনির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বারাক ওবামা এএফপি। ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার নিজ শহর শিকাগোতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০১১ সালের পুনর্নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের একাধিক অনুষ্ঠানে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে বলেছেন, রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বানাবে। ওবামা বলেন, ‘আমরা ফুরিয়ে যাইনি, অনেক কাজ করার আছে।’ তিনি সব মার্কিনির জন্য ‘আমেরিকান স্বপ্ন’ বাস্তবায়নের তাগিদ দেন। ওই তহবিল সংগ্রহ অনুষ্ঠান উপলক্ষে হোয়াইট হাউস একজন নেতা, স্বামী, বাবা ও বন্ধুর ভূমিকারত বর্তমান মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন মুহূর্তের নতুন নতুন ছবি প্রকাশ করেছে। খবর এএফপি, টেলিগ্রাফ ও জিনিউজ অনলাইনের।
শিকাগোর বিখ্যাত নেভিপিয়ের বলরুমে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা তার প্রাকনির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। ওই অনুষ্ঠানে টিকিটের প্রবেশমূল্য ছিল ১০০ থেকে ৩৫ হাজার ৮০০ ডলার। অর্থদাতা হিসেবে ২ হাজার ৩০০ সমর্থক সেখানে সমবেত ছিলেন। এটা শিকাগোর তিনটি নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানের মধ্যে একটি। বাকি দুটি অনুষ্ঠান হয়েছে অত্যন্ত ব্যয়বহুল রেস্টুরেন্টে। বিশ্লেষকরা বলছেন, ২০০৮ সালের নির্বাচনের সময় ওবামা ৭৫০ কোটি ডলারের তহবিল গড়ার নজির স্থাপন করেছিলেন। এবারের নির্বাচনে তার লক্ষ্য ১ হাজার ডলারের তহবিল। সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ওবামা তার দায়িত্ব পালনের সফল সমাপ্তির জন্য তাদের সহযোগিতা কামনা করেন। তিনি সমালোচনা করে বলেন, রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বানাতে চায়। তিনি রিপাবলিকানদের বাজেটে ব্যয় সংকোচনের দাবি প্রসঙ্গে বলেন, ‘তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মহাসড়ক ও সেতু এবং রাস্তা প্রশস্তকরণ ও দ্রুতগতির রেল খাতে বিনিয়োগ করতে পারব না।’ রিপাবলিকানদের কথা মানা হলে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের মতো খানাখন্দের দেশে পরিণত হবে। বিমানবন্দরগুলোর অবস্থা আমাদের ইরাকের চেয়ে বেশি শোচনীয় হয়ে পড়বে বলে তিনি শিকাগোর অভিজাত একটি রেস্টুরেন্টে আয়োজিত আরেক অনুষ্ঠানে সমবেত সমর্থকদের কাছে আশঙ্কা ব্যক্ত করেন। এদিকে পুনর্নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ওবামার নতুন কিছু ছবি প্রকাশ করেছে। সেসব ছবিতে মূর্ত হয়েছে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ফাঁকে অন্য এক ওবামার কর্মকাণ্ড। এক ছবিতে দেখা যাচ্ছে, ওবামা মিস ফ্লোরিডা মেমোরিয়াল ইউনিভার্সিটি নির্বাচিত মরিশা জাগরুপের সঙ্গে কৌতুক করছেন, আবার আরেক ছবিতে দেখা যাচ্ছে সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে অ্যাসে নিয়মে ফুটবল খেলার ভঙ্গিরত ওবামাকে। বিশ্লেষকরা বলছেন, বহস্পতিবারের শিকাগোর তিনটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করার লক্ষ্য হচ্ছে উদারমনা ভোটারদের সমর্থন আদায় করা_ যারা গতবার তাকে ক্ষমতায় বসিয়েছিল।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত