Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

পুরুষের সংজ্ঞা জানতে নিউ জার্সিতে মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: April 17, 2011 | 1:02 AM

নিউজার্সি থেকে এনা : শারীরিকভাবে মহিলা হিসেবে জন্মগ্রহণ করা সত্ত্বেও নিউজার্সির এলজাই ডিভোরিউ (৩৯) কে ড্রাইভিং লাইসেন্স এবং সোস্যাল সিকিউরিটি কার্ড প্রদান কিংবা চাকরির জন্য ইন্টারভিউর সময় অথবা বাসায় সকলেই পুরুষ হিসেবে গণ্য করছেন। বয়স যত বাড়ছে ততই কিংকর্তব্যবিমূঢ় হচ্ছেন এলজাই। কারণ, তার পুরুষাঙ্গ নেই, সেটি হচ্ছে যৌনাঙ্গ। অবশেষে এলজাই নিউজার্সির ক্যামডেন সুপিরিয়র কোর্টে শরণাপন্ন হয়েছেন। তিনি মামলা করেছেন নিজের লিঙ্গ শনাক্তের জন্যে। পুরুষের সংজ্ঞা কি- তা জানতে চেয়েছেন মামলায়। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সংবাদে এই মামলাকে একেবারেই নতুন ও অস্বাভাবিক বলে মন্তব্য করা হয়েছে। মামলায় তিনি তার বিরুদ্ধে বৈষম্য প্রদর্শনের অভিযোগ করেছেন। মামলায় বলা হয়েছে, একটি কাজ পেয়েছিলেন এলজাই। কিন্তু পরবর্তীতে তাকে বরখাস্ত করা হয়েছে। কারণ, ওই কাজটি নাকি কেবলমাত্র পুরুষের জন্য। এলজাই বলেছেন, সারাটি জীবন নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিয়েছি। ২০০৬ সালে তিনি সার্জারি করেন পুরুষ হবার জন্য। এরপর থেকে মেডিসিন নিচ্ছেন পৌরষত্ব পোক্ত করার অভিপ্রায়ে। তিনি বলেন, ৫ বছর বয়সে আমি একজন বালকের মতোই সবকিছু করেছি। গাছে উঠা, ফুটবল খেলা, ট্রাকে উঠে ঘুরে বেড়ানো সবকিছু। পাড়া-প্রতিবেশীরা আমাকে পুরুষ হিসেবেই জানেন। কিন্তু বিপদ তৈরি হয় গত বছরের জুন মাসে। নিউজার্সির ক্যামডেন সিটির আরবান ট্রিটমেন্ট এসোসিয়েশনের চাকরিতে যোগ দিয়ে। তার কাজ ছিল খণ্ডকালীন এবং প্রস্রাবখানার উপর পর্যবেক্ষণ করা। এখানে মাদকাসক্তদের নিরাময়ের চিকিৎসা হয়। এ চিকিৎসার ফলোআপকালে ড্রাগ টেস্ট করার সময় অনেক নেশাখোর নিজের প্রস্রাবের স্থলে অন্যের প্রস্রাব প্লাস্টিক কাপে ভরে দিত- যাতে চিকিৎসকরা মনে করেন যে, তার নেশা কেটে গেছে। এ চাকরির দ্বিতীয় দিবসেই তার বস অনুধাবনে সক্ষম হন যে, তিনি পুরুষ নন। সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV