সবচেয়ে উঁচু ভবন হবে সৌদি আরবে
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা করছে সৌদি আরবের রাজপরিবার। এর উচ্চতা হবে এক মাইল। লিফটে করে এ ভবনের শীর্ষে উঠতে সময় লাগবে ১২ মিনিট। এ ভবন নির্মাণে ব্যয় হবে এক হাজার ২০০ কোটি পাউন্ড। কিংডম টাওয়ার নামে এ ভবনে থাকবে হোটেল, অফিস, অভিজাত অ্যাপার্টমেন্ট এবং শপিং সেন্টার। এক দশমিক ৬ কিলোমিটারের এ ভবন বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাই বুর্জ খলিফার চেয়ে দ্বিগুণ উঁচু। খবর এএনআই অনলাইনের।সৌদি রাজপরিবারের মালিকানায় কিংডম হোল্ডিং কোম্পানির অর্থায়নে জেদ্দায় এ ভবন নির্মিত হবে। এ ভবনের নকশা করছেন আদ্রিয়ান স্মিথ এবং গর্ডন গিল। বুর্জ খলিফার স্থাপত্য নকশাও করেছিল মার্কিন এ কোম্পানিটি। আকাশচুম্বী ভবন নির্মাণ বিশেষজ্ঞ এমারই পেতে পারে কিংডম টাওয়ার নির্মাণের ঠিকাদারি।আরব সাগরের তীরবর্তী জেদ্দা শহরের কেন্দ্রে নির্মিত হবে এ ভবন। বিশেষজ্ঞরা এ ধরনের ভবন নির্মাণের প্রতিযোগিতার সমালোচনা করেছেন। দ্য আর্কিটেক্ট জার্নালে বিশিষ্ট নকশাবিদ রোরি অক্লেটো বলেন, ‘আমরা কোথায় গিয়ে থামব।’ তিনি এ ধরনের চিন্তা-ভাবনা সেকেলে বলে উল্লেখ করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030