জাতিসংঘ মহাসচিবের সাফ জবাব : ‘বাংলাদেশের নির্বাচনের অভিযোগ তদন্তের এখতিয়ার জাতিসংঘের নেই’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গত ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপিসহ কয়েকটি ক্ষুদ্র দল অনিয়মের অভিযোগ উঠিয়ে সরেজমিনে তদন্তের আবেদন জানায় জাতিসংঘের কাছে। এরই প্ররিপ্রেক্ষিতে বাংলাদেশে বিশেষ কোনো দূত বা দল পাঠাবে কিনা জানতে চাইলে জাতিসংঘের মহাসচিব সরাসরি জানিয়েছেন, ‘এ ধরনের পদক্ষেপ গ্রহণের এখতিয়ার বা ক্ষমতা জাতিসংঘের নেই।’
চলতি বছর মহাসচিব গুতেরেসের কর্মপন্থায় অগ্রাধিকার সম্পর্কে ধারণা দিতে গত ১৮ জানুয়ারি বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয় জাতিসংঘ সদর দপ্তরের ব্রিফিংরুমে। এ সময় এক বাংলাদেশের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশেষ কোন তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে মহাসচিব উপরোক্ত কথা বলেন।মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে পারফেক্ট নির্বাচন হয়নি। এ অবস্থায় সকল রাজনৈতিক পক্ষকে আমরা উৎসাহ জানাই। আর তারা যেনো এ নিয়ে কার্যকর সংলাপের মধ্য দিয়ে সমাধানের উপায় বের করে।’
বাংলাদেশ জাতিসংঘের অন্যতম অংশিদার মন্তব্য করে মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অনেক সমস্যা বা প্রতিবন্ধকতা রয়েছে। এমন কঠিন পরিস্থিতিতেও বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে উদারতা দেখানোর জন্য দেশটির প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি।” এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!