Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওবামার অভিযোগ প্রযুক্তিতে ৩০ বছর পিছিয়ে হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 17, 2011 | 1:17 AM

ইউএসএনিউজ  ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযোগ করেছেন, আধুনিক প্রযুক্তি থেকে হোয়াইট হাউস ৩০ বছর পিছিয়ে আছে। তিনি বলেন, আমাদের ফোনগুলোও ঠিকমতো কাজ করে না। শুক্রবার তার নিজ শহর শিকাগোতে নির্বাচনী তহবিল সংগ্রহের সময় ব্যবসায়ীদের উদ্দেশে এ কথা বলেন ওবামা। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।ওবামা এ সময় উত্তেজিত হয়ে বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অথচ সুইচ টেপামাত্র তো সবকিছু হাজির হয় না। কোথায় গেল এসব কল্পিত জিনিসপত্র। তিনি আরও বলেন, আমি আগে ভাবতাম প্রেসিডেন্ট হলে সর্বাধুনিক ফোনসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে। হোয়াইট হাউসে প্রযুক্তির এই তথৈবচ অবস্থার কারণ জানতে চাইলে ওবামা বলেন, তথ্যপ্রযুক্তির যন্ত্রপাতি কেনাকাটার ব্যাপারে মার্কিন সরকারের অবস্থা খুবই ভয়াবহ। পেন্টাগন, গোয়েন্দা সংস্থা, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি_ সবার ক্ষেত্রেই এটা নির্মম সত্য।

ট্যাগ:
Situs Streaming JAV