যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ১৭:আরাকানসাস, ওকলাহোমা, মিসিসিপি এবং আলাবামা রাজ্যে জরুরি অবস্থা

শুক্রবার টর্নেডোয় বিধ্বস্ত ওকলাহোমা এএফপি। ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোয় শনিবার সকাল পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে।আরাকানসাস, ওকলাহোমা, মিসিসিপি এবং আলাবামায় এ নিহতের ঘটনা ঘটে। এসব রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ছাড়াও জর্জিয়ায় টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। টেক্সাসে ঝড়ের কারণে সৃষ্ট দাবানলে কয়েকশ’ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি, সিএনএন এবং এএফপির।টর্নেডোয় শুক্রবার রাতে ওকলাহোমার শহর তুসকায় দুই বোন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে পাঁচটি স্কুল ভবন। আরাকানসাসে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ঝড়ে গাছপালা, স্কুল ভবন, বিদ্যুতের খুঁটি এবং বেশ কিছু বাড়ির ছাদ উড়ে যায়। আলাবামায় গভর্নর রবার্ট বেন্টলি শুক্রবার ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করেন। আলাবামার অন্টাগুয়া শহরে ঝড়ের কারণে গাছচাপা পড়ে নিহত হয়েছে তিনজন। ওয়াশিংটন কাউন্টিতে তিন এবং মারেনকোয় একজন নিহত হয়। আলাবামা জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইয়াসামি আগস্ত এর আগে জানিয়েছিলেন, ওকলাহোমায় দুই এবং আরাকানসাসে সাতজন নিহত হয়।মিসিসিপির লেফটেন্যান্ট গভর্নর ফিল ব্রায়ান্ট এবং ওকলাহোমার গভর্নর মেরি ফালিন মিসিসিপির ১৪ শহরে এবং ওকলাহোমার ২৬ শহরে জরুরি অবস্থার জারি করেন। ফালিন আজ দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন। মিসিসিপির বিদ্যুৎ সরবরাহ কোম্পানি জানায়, ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কমপক্ষে ২৪ হাজার মানুষ অন্ধকারে রাত কাটায়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030