গৌতম ঘোষ-এর উপস্থিতিতে নিউইয়র্কে বড় পর্দায় ‘মনের মানুষ’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শো ২০ এপ্রিল
নিউইয়র্ক: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ নির্মিত সাড়া জাগানো চলচ্চিত্র ‘মনের মানুষ’ এর ওয়াল্ড প্রিমিয়ার শো হতে যাচ্ছে আগামি ২০ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ঢাকা ক্লাব মিলনায়তনে।

উল্লেখ্য, অন্তর্যলী যাত্রা, দখল, দেখা, আবার অরণ্যে এবং পদ্মা নদীর মাঝি ছবির বরণ্য পরিচালক গৌতম ঘোষের লালনের উপর নির্মিত চলচ্চিত্রটি দুই বাংলায় ২০১১ সালের সেরা ছবি হিসেবে ইতমধ্যেই গৌরব অর্জন করেছে। পরিচালক গৌতম ঘোষের উপস্থিতিতে এই প্রদর্শনীটি নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটি প্রদর্শন ছাড়াও থাকছে পরিচালকের সাথে দর্শক-শ্রোতাদের মত বিনিময় অনুষ্ঠান। এতে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী চঞ্চল চৌধুরী, চম্পা, রাইসুল ইসলাম আসাদ এবং পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ, শুভ কুন্ডু, সুনীল গাঙ্গুলী, পৌলি ধাম, প্রিয়াংশু প্রমুখ। উল্লেখ্য, লালন চরিত্রে অভিনয় করে প্রসেনজিৎ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এছাড়া রাইসুল ইসলাম আসাদ ও চঞ্চল চৌধুরীর অভিনয় দুই বাংলার দর্শকদের হৃদয় ছুয়ে যায়। উল্লেখ্য, লালনের গানগুলো হলো ছবিটির অন্যতম সেরা আকর্ষণ। বইমেলার সাহায্যার্থে অনুষ্ঠানটির আয়োজন করেছেন মুক্তধারা ফাউন্ডেশন। যোগাযোগ: ৭১৮-৫৬৫-৭২৫৮। প্রবেশমূল্য ১০, ২০ডলার ও ভিআইপি। নির্দিষ্ট সিটে অগ্রিম টিকেট সংগ্রহ করার জন্য আয়োজকরা অনুরোধ জানিয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes