ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বর্ণাঢ্য বর্ষবরণ
ইউএসএ নিউজ: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ১৭ এপ্রিল এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত বাঙালী অভিবাসীদের অংশগ্রহনের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন রবিবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং ওয়াশিংটন ডিসি এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস পরিবারের সদস্য এবং ওয়াশিংটনস্থ প্রবাসী বাঙালী শিল্পীগণ কোরাসে ঐতিহ্যবাহী বর্ষবরণের গান “এসো হে বৈশাখ, এসো এসো, ” “আবার জমবে মেলা”, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত এবং দেশাত্ববোধক গান পরিবেশন করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রদূত কাদের তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, নতুন বছর যুক্তরাষ্ট্রসহ বহির্বিশ্বের সকল দেশে বসবাসরত বাঙালীদের এবং স্বদেশে তাদের নিকটজনদের জীবনে আরও সমৃদ্ধি নিয়ে আসবে। পহেলা বৈশাখকে বাংলা দিনপঞ্জীর একটি অত্যন্ত আবেগঘন দিবস হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ দিনটি আমাদের জীবনে নতুন সম্ভাবনার বার্তাবহনকারী দিনস্বরূপ। রাষ্ট্রদূত কাদের আশা প্রকাশ করেন, বাংলাদেশ দূতাবাসসহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ উদ্যাপনের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বেড়ে উঠা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির বিভিন্ন দিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারব। ভয়েস অব আমেরিকায় কর্মরত আনিস আহমেদও এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন।
ষোড়শ শতকের মধ্যভাগে মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তনের পর হতে বাঙলা দিনপঞ্জী কিভাবে বাঙালীর জীবনাচরণকে প্রভাবিত করেছে, অসাম্প্রদায়িকতা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে উজ্জ্বীবিত করেছে সেটিই ছিল তাঁর বক্তব্যের মূল উপজীব্য।রাষ্ট্রদূতপত্নী রিফাত সুলতানা আকরাম দূতাবাসের কর্মকর্তা/কর্মচারী, সকল শিল্পী ও কলাকুশলীদের তাদের অবদানের জন্য ধন্যবাদ দেন।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে দূতাবাস আয়োজিত “পহেলা বৈশাখ” অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদেরও ধন্যবাদ দেন। মিসেস আকরাম সকলকে ১৪১৮ নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের